
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বারবার দাবি করেছেন, ইরানের (Iran) স্কুলে যা ঘটেছে, সেজন্য দায়ী ইরানই। এদিকে সেই স্কুলে হামলায় মৃতের সংখ্য়া উত্তরোত্তর বাড়তেই থেকেছে। কারা হেনেছিল ওই আঘাত? ইসরায়েলের মিসাইল (Israeli strike iran school)বলেই জানা গিয়েছে। ইরানের মিনাবের এলিমেন্টারি গার্লস স্কুলের (elementary girls’ school, Minab) এই ঘটনায় হাড়হিম হয়ে গিয়েছিল সারা বিশ্বের।
মার্কিনি অস্বীকার
ইরানের মিনাব শহরে প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেই যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুদ্ধের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্রই আঘাত হানে বিদ্যালয়টিতে, যাতে দেড় শতাধিক শিশু নিহত হয়। তবে এই হামলা ও প্রাণহানির জন্য যে যুক্তরাষ্ট্রই দায়ী, নতুন নতুন ভিডিওতে তার প্রমাণ বেরিয়ে আসছে।
পুড়ল অর্ধেক স্কুল
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা শুরুর পরপরই মিনাব শহরের শাজেরেহ তৈয়্যেবাহ প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে বিদ্যালয়টির প্রায় অর্ধেক অংশ ধ্বংস হয়ে যায়। তাতে নিহত হয় ১৭৫ জন, যাদের বেশির ভাগই সকালের ক্লাসে উপস্থিত ৭ থেকে ১২ বছরের শিশু।
অসামরিক লক্ষ্যস্থলে কেন হামলা?
অসামরিক লক্ষ্যস্থলে এই হামলার জন্য ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে। তবে ডোনাল্ড ট্রাম্প স্কুলকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেন। তিনি উলটে দায়ী করেন ইরানকেই। নিজের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ না দিয়ে তিনি বলেন, ‘আমি যা দেখেছি, তাতে আমার মনে হচ্ছে, এটি ইরানই করেছে।’ ট্রাম্প বলেন, ‘আপনারা তো জানেনই, ওদের (ইরানের) গোলাবারুদ বা অস্ত্রশস্ত্র খুবই নিম্নমানের। কোনো ধরনের নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতাই ওদের নেই। এটি ইরানই করেছে।’
টমাহক ক্ষেপণাস্ত্র
এরপর সোমবারও ট্রাম্প বলেন, টমাহক ক্ষেপণাস্ত্র ইরান পেয়ে থাকতে পারে; যদিও এই ক্ষেপণাস্ত্র ইরানের হাতে যাওয়ার কোনো প্রমাণ নেই। তবে, নতুন একটি ভিডিয়ো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ক্ষেপণাস্ত্রটি আমেরিকার হওয়ার সম্ভাবনাই বেশি। বিশ্লেষণটি জানিয়েছে, ওই দিন মিনাবের প্রাথমিক বিদ্যালয়ের কাছে ইরনা (IRNA)-র বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ওই সময়েই স্কুলটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ভিডিয়োতে দেখা গিয়েছে, মিনাব শহরের প্রাথমিক বিদ্যালয়ের পাশে নৌঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানছে।
(Feed Source: zeenews.com)
