
Iran Israel US War: হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি জাহাজ ধ্বংস করল আমেরিকা। এই জাহাজগুলিতে মাইন পাতা ছিল বলে দাবি মার্কিন সেনাবাহিনীর। একটি ভিডিও-ও শেয়ার করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তরফে। এর আগে শ্রীলঙ্কা উপকূলে ইরানের একটি যুদ্ধজাহাজ IRIS Dena ধ্বংস করেছিল আমেরিকা।
পশ্চিম এশিয়ায় এখনও চলছে যুদ্ধ। এই আবহে ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং তাদের বন্ধু দেশের হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান। এর প্রভাবে এমনিতেই বিশ্বজুড়ে জ্বালানির সঙ্কট তৈরি হয়েছে। এবার শোনা গিয়েছে, হরমুজ প্রণালীতে মাইন লাগানো শুরু করেছে ইরান। প্রসঙ্গত উল্লেখ্য, সারা বিশ্বে জ্বালানি আমদানি-রপ্তানির জন্য যেসব জলপথ ব্যবহৃত হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী। সূত্রের খবর, হরমুজ প্রণালীতে এখনও ব্যাপকভাবে খনি স্থাপনের কাজ শুরু হয়নি। সম্প্রতি কয়েক ডজন মাইন-ই পাতা হয়েছে সেখানে।
“If Iran has put out any mines in the Hormuz Strait, and we have no reports of them doing so, we want them removed, IMMEDIATELY!” – President Donald J. Trump 🇺🇸 pic.twitter.com/WeX6rE4Uw1
— The White House (@WhiteHouse) March 10, 2026
এই তথ্য সামনে আসার পরই হোয়াইট হাউসের তরফে দেওয়া হয়েছিল হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যদি ইরান যদি হরমুজ প্রণালীতে কোনও মাইন পাতার কাজ করে থাকে, তাহলে অবিলম্বে তা অপসারণ করা হবে। এখানেই শেষ নয়, ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে এও বলেন যে, যদি ইরান কোনও কারণে হরমুজ প্রণালীতে মাইন পাতার কাজ করে থাকে, আর তা অবিলম্বে অপসারণ না করা হয়, তাহলে ইরানকে মার্কিন সেনার এমন শক্তিশালী প্রভাব দেখতে হবে যা তারা এর আগে কখনই দেখেনি।
U.S. forces eliminated multiple Iranian naval vessels, March 10, including 16 minelayers near the Strait of Hormuz. pic.twitter.com/371unKYiJs
— U.S. Central Command (@CENTCOM) March 10, 2026
ট্রাম্পের এই হুঁশিয়ারির পরই সামনে এসেছে আরেক তথ্য। জানা যাচ্ছে, মার্কিন সেনাবাহিনী হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানের জাহাজ ধ্বংস করেছে যেগুলিতে মাইন পাতা ছিল। একটি ভিডিও শেয়ার করা হয়েছে আমেরিকা তরফে। সেখানে US Central Command- এর তরফে দাবি করা হয়েছে ১০ মার্চ তারা একাধিক ইরানের জাহাজ ধ্বংস করেছে যার মধ্যে ১৬টি মাইন পাতা জাহাজও ছিল হরমুজ প্রণালীর কাছে।
(Feed Source: abplive.com)
