Controversial Suicide Pod for Euthanesia: ১ মিনিটেরও কম সময়ে যন্ত্রণাহীন মৃত্যু! ‘স্বেচ্ছামৃত্যু’ বরণেই সুইৎজারল্যান্ড তৈরি করে সারকো

Controversial Suicide Pod for Euthanesia: ১ মিনিটেরও কম সময়ে যন্ত্রণাহীন মৃত্যু! ‘স্বেচ্ছামৃত্যু’ বরণেই সুইৎজারল্যান্ড তৈরি করে সারকো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে প্রথমবার প্যাসিভ ইউথানেশিয়ায় সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট।  ১৩ বছর ধরে ভেজিটেটিভ অবস্থায়। জীবন্মৃত হরিশ রাণার ভেন্টিলেটর খুলে নিতে বলেছে সুপ্রিম কোর্ট। চিকিৎসা প্রত্যাহারের অনুমতি দিয়েছে দেশের শীর্ষ আদালত। এটাই দেশে প্রথম স্বেচ্ছামৃত্যুর ঘটনা হতে চলেছে। তবে অবশ্যই প্যাসিভ, কারণ ভারতে সক্রিয় ইউথানেশিয়া এখনও আইনত নিষিদ্ধ। কিন্তু জানেন কি ‘পৃথিবীর স্বর্গ’ বলে পরিচিত সুইৎজারল্যান্ডে নির্দিষ্ট শর্তসাপেক্ষে এই ইউথানেশিয়া বা স্বেচ্ছামৃত্যু আইনত স্বীকৃত। শুধু তাই নয়, ‘যন্ত্রণাহীন স্বেচ্ছামৃত্য়ু’র জন্য একটি যন্ত্রও আবিষ্কার করেছে তারা। নাম ‘সারকো’।

কী এই ‘সারকো’?

সুইজারল্যান্ডের ‘সারকো’ হল বিতর্কিত সুইসাইড পড বা ক্যাপসুল। যা ৩ডি-প্রিন্টেড। বহনযোগ্য যন্ত্র। এই যন্ত্র ১ মিনিটেরও কম সময়ে যন্ত্রণাহীন মৃত্যু নিশ্চিত করে। এই পডের ভেতরে ঢুকে নির্দিষ্ট বাটন চাপ দিলেই অক্সিজেন কমে গিয়ে বেরিয়ে আসে নাইট্রোজেন গ্যাস। যাতে কয়েক মিনিটের মধ্যে মৃত্যু ঘটে। এই যন্ত্র তৈরি করছে সুইস সংস্থা একজিট ইন্টারন্যাশনাল। ২০২১ সালে এই যন্ত্রটিকে অনুমোদন দেয় সুইৎজারল্যান্ড। উল্লেখ্য, শর্তসাপেক্ষে ইউথেনশিয়া অর্থাৎ স্বেচ্ছামৃত্যুকে আগেই স্বীকৃতি দিয়েছে সুইশ সরকার। ২০২০ সালে সুইৎজারল্যান্ডে ইচ্ছামৃত্যু বরণ করেন সেদেশের ১৩০০ জন। যদিও চিকিৎসকের মাধ্যমে সক্রিয় ইউথানেশিয়া ঘটানো সুইৎজারল্যান্ডে নিষিদ্ধ। কিন্তু কেউ চাইলে প্রাণঘাতী ওষুধ সেবনের মাধ্যমে নিজের জীবন শেষ করতে পারেন সেখানে, সেটা বৈধ।

‘সারকো’র প্রথম ব্যবহার

২০২১ সালে অনুমোদনের পর, ২০২২ সাল থেকে বাজারে আসে সারকো। আর তারপর ২০২৪ সালে প্রথমবার এই সুইসাইড পডের ব্যবহার ঘটে। ৬৪ বছরের এক মার্কিন মহিলা এই সুইসাইড পড ব্যবহার করে আত্মঘাতী হন। জঙ্গলের মধ্যে এই ‘সুইসাইড পড’ ব্যবহার করে আত্মঘাতী হন ওই মার্কিন মহিলা। তারপরই এই ‘ডক্টর ডেথ’ যন্ত্রকে নিয়ে নতুন করে বিতর্ক ছড়ায়। আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তা করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিস।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(Feed Source: zeenews.com)