
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:‘আমি দুজনকেই মেরে ফেলেছি’ তলোয়ার হাতে থানায় গিয়ে আত্মসমর্পণ জয়পুরের এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, সকাল ৬টা নাগাদ। পুলিস সূত্রের খবর, অভিযুক্তর নাম সুরজিত্। তিনি তার বউ, সরোজ দেবী, এবং তাদের ৮ বছরের ছোট মেয়ে, বংশিকাকে তলোয়ার দিয়ে খুন করে। হত্যাটি এতটাই নৃশংস যে দুজনেই ঘটনাস্থলে মারা যায়।
ঘটনার সময়, সরোজ দেবী ঘুম থেকে সবে উঠেছিলেন আর ছোট মেয়েটি তখনও ঘুমিয়ে ছিল। হঠাত্ এমন নৃশংস ও ভয়াবহ ঘটনা সারা গ্রামে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটার পর, অভিযুক্ত নিজের বাড়ি থেকে বেড়িয়ে সোজা থানায় চলে যায়। সেখানে তিনি আত্মসমর্পণ করে এবং খুনের ব্যাপারে পুলিসকে সবটা বলে। তার স্বীকারোক্তি শুনে পুলিসরাও হতবাক হয়ে যায়। সেই মুর্হূতে, পুলিসের এক দল ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে পরিদর্শন শুরু করে। দুটি মৃতদেহকে হেফাজতে নিয়ে দুদু উপ-জেলা (Dudu Sub-district) হাসপাতালের মর্গে পাঠানো হয়। অন্যদিকে, ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছায় এবং গুরুত্বপূর্ণ প্রমাণগুলি সংগ্রহ করে।
মোখমপুরা স্টেশন হাউস অফিসার সুরেশ গুর্জর জানান, প্রাথমিক তদন্তের মাধ্যমে মনে হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে ঘনঘন পারিবারিক সমস্যা ও আর্থিক পরিস্থিতি নিয়ে ঝামেলা হত এবং তার থেকেই এই দুর্ঘটনাটি ঘটে। পুলিস সূত্রের খবর, কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ চলছিল যা বৃহস্পতিবার সকালে এমন হত্যার রূপ নেয়।
পুলিস জানিয়েছেন, তদন্ত এখনও চলছে এবং ঘটনার পেছনে সঠিক পরিস্থিতি ও উদ্দেশ্য জানতে সব দিক ভালো করে খতিয়ে দেখা হচ্ছে।
(Feed Source: zeenews.com)
