Hardik Pandya Mahika Sharma: ‘শুয়ে পড়ল ওরা’, মোদীর মাঠকে ঘরের বিছানা ভেবেছিলেন, এবার ভয়াবহ পরিণাম হার্দিক-মাহিকার

Hardik Pandya Mahika Sharma: ‘শুয়ে পড়ল ওরা’, মোদীর মাঠকে ঘরের বিছানা ভেবেছিলেন, এবার ভয়াবহ পরিণাম হার্দিক-মাহিকার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪, ২০২৬। ব্যাক-টু-ব্যাক টি-২০ বিশ্বকাপ (T20 World Cup Final 2026) জিতেছে ভারত। তিন বছরে দু’বার বিশ্বজয়ী হয়েছেন হার্দিক পাণ্ডিয়াও (Hardik Pandya)। অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাঁধভাঙা আনন্দে শামিল হয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া এবং তাঁর প্রেমিকা মাহিকা শর্মা (Hardik Pandya Mahika Sharma)। যদিও অনেকের মতে তাঁরা গোপনে নাকি বিয়েও সেরে ফেলেছেন। বিশ্বজয়ের উল্লাসে মাহিকাকে নিয়ে একটু বাড়াবাড়িই করে ফেলেছিলেন দেশের মহাতারকা অলরাউন্ডার। ভরা স্টেডিয়ামে একেবারে লজ্জা-শরমের মাথা খেয়েই ক্রিকেটার ও মডেল সেলিব্রেশন পোডিয়ামে শুয়ে পড়ে আদরে মাখামাখি করেছিলেন। নেটপাড়ায় সেই ভিডিয়ো আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। স্থান-কাল পাত্র ভুলে যাওয়ায় ক্রিকেট ভক্তরা ‘রুচিহীন’ ‘অরাম্যান’কে পুরো ধুয়ে দিয়েছিল। ফাইনালে মোদীর মাঠকে ঘরের বিছানা ভাবার পরিণাম এবার হাতেনাতে চোকাতে হবে হার্দিককে!

হার্দিকের বিরুদ্ধে অভিযোগ

হার্দিকের বিরুদ্ধে এবার জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল। অলরাউন্ডারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন পুণের আইনজীবী ওয়াজিদ খান। তিনি শিবাজি নগর থানায় এফআইআর দায়ের করেছেন হার্দিকের বিরুদ্ধে। সংবাদসংস্থা এএনআই-কে আইনজীবী জানিয়েছেন, ‘আপনারা নিশ্চয়ই টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেছেন। জয়ের আনন্দে হার্দিক পাণ্ডিয়া তাঁর বান্ধবীর সঙ্গে নাচছিলেন। জাতীয় পতাকা তাঁর পিঠে বাঁধা ছিল। ৯৭১ সালের জাতীয় পতাকা আইনের ২ ধারা অনুযায়ী, জাতীয় পতাকার মর্যাদা আমাদের সম্মান করা উচিত। তবে জয়ের আনন্দে হার্দিকএতটাই ডুবে গিয়েছিলেন যে, তিনি জাতীয় পতাকা নিয়েই বান্ধবীর সঙ্গে শুয়ে পড়েছিলেন। আমার মনে হয় এটা জাতীয় পতাকার অপমান। আমি শিবাজি নগর থানায় হার্দিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। যখন আমি অভিযোগ দায়ের করতে গিয়েছিলাম, তাঁরা আমাকে বলেছিলেন যে, ঘটনাটি এখানে নয়, সেখানেই ঘটেছে। তাই আমি তাঁদের বলেছিলাম যে, জাতীয় পতাকা সমগ্র জাতির প্রতীক। আমরা এখানে অভিযোগ দায়ের করতে পারি। তাঁরা আমার অভিযোগ নেয় এবং তার প্রতিলিপি দিয়েছে। দেখা যাক এরপর কী হয়! আমি তো অভিযোগ দায়ের করলাম।’ জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা সম্পর্কিত আইনের অধীনে বিষয়টি বিচার করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথাই পুলিসকে বলেছেন আইনজীবী

ফাইনালে হার্দিক ফ্লপ

দেখতে গেলে ফাইনালে হার্দিকে সেভাবে ছাপ রাখতেই পারেননি। ব্যাট হাতে মাত্র ১৩ রান করেছিলেন। যদিও এক উইকেট পেয়েছিলেন। ফিল্ডিংয়েও রীতিমতো অবাক করেছিলেন। ক্যাচ ছেড়েছেন, বাউন্ডারিও গলিয়েছেন। ফাইনালের হার্দিক আবার তাঁর আগামীর পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। আরও ১০ বছর খেলে আরও ১০টি ট্রফি জেতাই এখন হার্দিকের টার্গেট। তিনি বলেন, ‘আমার আরও ১০ বছর ক্রিকেটে আছে। আমি আরও ১০টি আইসিসি শিরোপা জিততে চাই। এটাই আমার লক্ষ্য।’ মাহিকাতেও মগ্ন হার্দিক। তাঁর প্রশংসায় বলেছেন, ‘মাহিকা যবে থেকে আমার জীবনে এসেছে, তবে থেকেই শুধু জেতার কথাই। মানে হার্দিক পাণ্ডিয়া কীভাবে এগিয়ে যেতে পারে তা নিয়েই আলোচনা হয়। মাহিকার প্রতি বিশেষ কৃতজ্ঞ আমি। ও এবং আমার পুরো দলের প্রতিই কৃতজ্ঞতা। আমার মনে হয়, ওরা না থাকলে আমি আজ এখানে থাকতাম না। এটা সম্ভব হত না।’ দেখা যাক এবার হার্দিকে বিরুদ্ধে পুলিস কোনও পদত্রের নেয় কিনা!

(Feed Source: zeenews.com)