KKR 2026: জেট গতির আগুন জ্বালাতে কেকেআরে ৬ ফুট ৮ ইঞ্চির পেসার, বিশ্বকাপ মাতিয়েই মঙ্গলে শহরে মুস্তাফিজুরের বিকল্প

KKR 2026: জেট গতির আগুন জ্বালাতে কেকেআরে ৬ ফুট ৮ ইঞ্চির পেসার, বিশ্বকাপ মাতিয়েই মঙ্গলে শহরে মুস্তাফিজুরের বিকল্প

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-বাংলাদেশ (India-Bangladesh Tension) চরম রাজনৈতিক উত্তেজনার মাঝেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আসন্ন আইপিএলের (IPL 2026) জন্য সই করিয়েছিল পদ্মাপারের পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman)। কিন্তু শেষ পর্যন্ত বিসিসিআইয়ের (BCCI) নির্দেশে কেকেআর (KKR) ছেড়ে দিয়েছিল বাংলাদেশের অভিজ্ঞ তারকা জোরে বোলারকে। এবার সম্ভবত মুস্তাফিজুরের বিকল্প খুঁজে নিল তিনবারের চ্যাম্পিয়ন দল। বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ মাতানো জিম্বাবোয়ের ৬ ফুট ৮ ইঞ্চির আগুনে পেসার ব্লেসিং মুজারাবানিকে (Blessing Muzarabani) টিমে নিলেন শাহরুখ খানরা (Shah Rukh Khan)। হয়ে গেলে কেকেআরের স্কোয়াড আপডেট।

কে এই ব্লেসিং মুজারাবানি

হিথ স্ট্রিকের পর জিম্বাবোয়ে থেকে উঠে আসা সম্ভবত সবচেয়ে সেরা ফাস্ট বোলিং প্রতিভা—মুজারাবানি। তাঁর বোলিং অ্যাকশন অনেকটা চাবুকের মতো, যা কাগিসো রাবাদাকে মনে করিয়ে দেয়। পাশাপাশি রয়েছে ভয়ংকর গতি ও বাউন্সের অস্ত্র। তার তেমনই ধারাবাহিক ২৯ বছরের ক্রিকেটার। তিনি কিন্তু আইপিএলে নতুন নন। গতবছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোয়াডে ছিলেন। লুঙ্গি নিদির সাময়িক বদলি হিসেবে তাঁকে নেওয়া হয়েছিল। যদিও তিনি কোনও ম্যাচ খেলেননি। পাকিস্তান ও দুবাই টি-২০ লিগ খেলার রীতিমতো অভিজ্ঞতা রয়েছে মুজারাবানির। ৮৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০৬টি উইকেট  নিয়েছেন মুজারাবানি। যার মধ্যে তাঁর সেরা বোলিংপরিসংখ্যান-৮ রানে ৩ উইকেট। ভারতে টি-২০ বিশ্বকাপ খেলেই দেশে ফিরেছেন তিনি। কাপযুদ্ধে সিকান্দর রাজার টিমের শীর্ষ উইকেটশিকারি ছিলেন তিনি। ৬ ম্যাচে তুলে নিয়েছিলেন ১৩ উইকেট। সুপার এইটে ভারত-জিম্বাবোয়ে মুখোমুখি হয়েছিল। মুজারাবানির শিকার হয়েছিলেন সঞ্জু স্যামসন। আগামী ১৭ মার্চ মঙ্গলবার কলকাতায় পা রাখছেন মুজারাবানি। জানিয়ে দিয়েছে কেকেআর মিডিয়া টিম। মুজারাবানি কিন্তু পিএসএলের প্রস্তাব ফিরিয়েই আইপিএলে নাম লেখালেন। ইসলামাবাদ ইউনাইটেডের বদলে বেছে নিলেন কেকেআরকে

২০২৬ সালে কেকেআরের আপডেটেড পেসারদের তালিকা

১) মাথিশা পাথিরানা (শ্রীলঙ্কা),
২) ব্লেসিং মুজারাবানি (জিম্বাবোয়ে)
৩) উমরান মালিক (ভারত)
৪) হর্ষিত রানা (ভারত)
৫) বৈভব অরোরা (ভারত)
৬) কার্তিক ত্যাগী (ভারত)
৭) আকাশ দীপ (ভারত)  

২৮ মার্চ আইপিলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। আর তার পরেরদিনই ২৯ মার্চ রবিবার কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের।

(Feed Source: zeenews.com)