Hormuz tanker clearance for India: হরমুজে ‘সেফ প্যাসেজ’: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বড় কূটনৈতিক জয় ভারতের

Hormuz tanker clearance for India: হরমুজে ‘সেফ প্যাসেজ’: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বড় কূটনৈতিক জয় ভারতের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বড় আপডেট। কূটনৈতিক জয় ভারতের। ভারতগামী দুটি জ্বালানি ট্যাংকারকে অবশেষে  হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দিল ইরান। এমনটা যে ঘটতে চলেছে, সে ইঙ্গিত অবশ্য দিয়েই রেখেছিলেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে জ্বালানি সংকট। দীর্ঘদিন ধরেই বন্ধ  হরমুজ প্রণালী।  পশ্চিম এশিয়ার এক লিটার তেলও বাইরে যাবে না, হুঁশিয়ারি দিয়েছে ইরান। ব্যতিক্রম ছিল শুধুমাত্র চিন ও রাশিয়া। এই দুইদেশকেই কিন্তু  হরমুজ প্রণালী ব্যবহারের ছাড়পত্র দিয়েছে তেহরান। ভারতের সে সুযোগ ছিল এতদিন। সেই অচলাবস্থা কাটল।

হরমুজ প্রণালী ব্যবহারের ছাড়পত্র পাওয়ার চেষ্টা চালাচ্ছিল নয়াদিল্লি। ভারতকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করতে দেওয়া হবে? এদিন সাংবাদিক সম্মেলনে ভারতে ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালি বলেন, ‘হ্যাঁ,হ্যাঁ, ভবিষ্যতে আপনারা তা দেখতে পাবেন। আমি মনে করি দুই বা তিন ঘণ্টা পরেই এটি ঘটবে’। তাঁর কথায়, ‘আমরা বিশ্বাস করি ইরান ও ভারত বন্ধু। আমাদের স্বার্থ এবং বিশ্বাস অভিন্ন’। বস্তুত, কঠিন সময়ে ভারত যে ইরানকে সাহায্য করেছিল, সেকথাও উল্লেখ করেন ফাতালি।

সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আরাগাছির সঙ্গে ফোনে কথা বলেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। দু’জনের মধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও বাণিজ্যিক জাহাজের নিরপত্তা নিয়ে কথাও হয় বলে খবর।

এর আগে, বুধবার  মধ্যপ্রাচ্যের যুদ্ধে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর, সৌদি আরব থেকে  প্রথম তেলবাহী ট্যাঙ্কার সৌদি আরব থেকে  এসে পৌঁছয় মুম্বইয়ে। কাজটা অবশ্য একেবারেই সহজ ছিল না।  ‘ডার্ক মোডে’ হরমুজ প্রণালী অতিক্রম করে মুম্বই পৌঁছায় লিবেরিয়ার পতাকাবাহী অয়েল ট্যাঙ্কার শেলং সুয়েজম্যাক্সে। যার ক্যাপ্টেন ছিলেন একজন ভারতীয়।

লিবেরিয়ার পতাকাবাহী ক্রুড অয়েল ট্যাঙ্কার শেলং সুয়েজম্যাক্স সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে তেল নিয়ে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। ট্যাঙ্কারটি মোট ১,৩৫,৩৩৫ মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করছিল। ট্যাঙ্কার ট্র্যাকিং প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯ মার্চ হরমুজ প্রণালীতে জাহাজটির শেষ সিগন্যাল ধরা পড়ে। এরপর হরমুজ প্রণালী পার হওয়ার গোটা সময় ট্যাঙ্কারের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা AIS বন্ধ করে দেন ভারতীয় ক্যাপ্টেন। পরের দিন আবার ট্র্যাকিং সিস্টেমে জাহাজটির অবস্থান দেখা যায়। বুধবার সেটি মুম্বই বন্দরে নোঙর করে।

(Feed Source: zeenews.com)