West Bengal Assembly Election 2026: আজ বিকেলেই কমিশনের দিন ঘোষণা, ৩ দফায় ভোট? রেজাল্ট ৩মে?

West Bengal Assembly Election 2026: আজ বিকেলেই কমিশনের দিন ঘোষণা, ৩ দফায় ভোট? রেজাল্ট ৩মে?

West Bengal Asse

 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপেক্ষার অবসান, অবশেষে আজ বিকেল ৪টের ঘোষণা হতে চলেছে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। SIR-র আতঙ্কের মধ্যে বিধানসভা ভোট কবে হবে? এই নিয়ে হইচই ছিল। প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট বিকেলেই ঘোষণা হতে চলেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টানা চতুর্থবার ক্ষমতায় আসার লক্ষ্যে লড়ছেন। অন্যদিকে, বিজেপি তাঁকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া। ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে চলা আইনি লড়াইয়ের পর এই নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে, তামিলনাড়ু– ডিএমকে প্রধান এম.কে. স্ট্যালিন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরতে চাইছেন। তবে এই নির্বাচনে বড় চমক হতে পারেন অভিনেতা-রাজনীতিবিদ বিজয় এবং তাঁর দল ‘টিভিকে’।কেরালাম– এখানে লড়াই মূলত বামপন্থী বনাম কংগ্রেসের। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন টানা তৃতীয়বার জয়ের রেকর্ড গড়তে চান, অন্যদিকে লোকসভা ভোটের ফলাফলে উজ্জীবিত কংগ্রেস ক্ষমতা ফিরে পেতে লড়ছে।

আসাম– মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয় মেয়াদে জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে, গৌরব গগৈ-এর নেতৃত্বে কংগ্রেস ঘর গোছানোর চেষ্টা করছে।

পুদুচেরি– মুখ্যমন্ত্রী এন রাঙ্গাসামি তৃতীয়বার জয়ের লক্ষ্যে নামছেন, আর পরিবর্তনের ডাক দিচ্ছে ডিএমকে।

কত দফায় এবং কবে হতে পারে ভোট?
পুলিস সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ৩ দফায় ভোট হতে পারে। ১৭, ২৪ এবং ২৮ ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম দফায় উত্তরবঙ্গ এবং দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গে ভোট হলেও হতে পারে। ৩মে রেজাল্ট আউটের দিন ঘোষণা হতে পারে। গত ২০২১ সালে এখানে ৮ দফায় ভোট হয়েছিল। নিরাপত্তার খাতিরে ইতিমধ্যে ৪৮০ ব্যাটালিয়ন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠানো হয়েছে।

অন্যদিকে, অসমে গতবার ৩ দফায় ভোট হলেও এবার এক দফায় হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারত ও পুদুচেরি– তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতে সাধারণত এক দফাতেই ভোট গ্রহণ করা হয়।

(Feed Source: zeenews.com)