Mecca Madinah in Ramadan: স্বয়ং নবির মসজিদে সমবেত কোটি কোটি মুসলিম; রমজানের ২০ দিনেই মক্কা-মদিনায় প্রায় ১০ কোটি পুণ্যার্থী

Mecca Madinah in Ramadan: স্বয়ং নবির মসজিদে সমবেত কোটি কোটি মুসলিম; রমজানের ২০ দিনেই মক্কা-মদিনায় প্রায় ১০ কোটি পুণ্যার্থী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দলে দলে কোটি কোটি পুণ্যার্থী ভক্ত জড়ো হচ্ছেন (massive number of worshippers gathered in Saudi Arabia)! মনে করা হচ্ছে সংখ্যাটা অনন্ত পক্ষে ১০ কোটির মতো (96.6 million worshippers and pilgrims) এঁরা সমবেত হয়েছেন মক্কার আল-হারাম মসজিদে (Masjid al-Haram Mecca) এবং মদিনার অন-নবী মসজিদে (Masjid an-Nabawi Madinah)। মদিনার এই মসজিদকে প্রফেটের মসজিদ (Prophet’s Mosque)-ও বলা হয়! রমজানের প্রথম ২০ দিনেই এই ভিড় (first twenty days of Ramadan 1447 AH 2026)! পবিত্র রমজান মাসের প্রথম ২০ দিনে মক্কা ও মদিনায় সমবেত এই ৯ কোটি ৬৬ লাখেরও বেশি মুসলিম ও উমরাহ যাত্রী। সৌদি আরবের দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল অথরিটির দেওয়া তথ্যই এই খবর জানাচ্ছে।

মক্কায় কোটি-কোটি

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হিসাব বলছে, রমজানের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত মক্কার মসজিদ আল-হারামে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন অন্তত পক্ষে ৫ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৪০১ জন মুসলিম। পাশাপাশি ১৫ কোটি ৬০ লাখ ৫ হাজার ৮৬ জন ওমরাহ যাত্রী এই সময়ে ওমরাহ পালন করেছেন। নামাজ ও ওমরাহ অঞ্চলের প্রবেশপথের ডিজিটাল ডেটা বিশ্লেষণ করে এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে।

মদিনার মসজিদে

অন্য দিকে, মদিনার মসজিদে নববীতে এই ২০ দিনে সমবেত হয়েছেন ২ কোটি ১১ লাখ ৪৩ হাজার ২৫৯ জন মুসলিম, সেখানে নামাজ আদায় করেছেন তাঁরা। রসুলুল্লাহ-র রওজা মোবারক সংলগ্ন রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ১৯১ জন। এ ছাড়া প্রিয় নবীজি ও তাঁর দুই সঙ্গীর কবরে সালাম পেশ করেছেন ১৭ লাখ ১৫ হাজার ৯২৮ জন দর্শনার্থী।

তুঙ্গে কর্মযজ্ঞ  

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন, মুসলিমদের এই বিশাল সমাগম সামাল দিতে তাঁদের প্রতিটি দফতরই অত্যন্ত তৎপর ছিল। দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখা, নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখা, পাশাপাশি একটি সমন্বিত সেবা পরিষেবা ব্যবস্থা চালু রাখা– সব মিলিয়ে কর্মযজ্ঞ তুঙ্গে। প্রসঙ্গত, রমজানের এই সময়ে দুই পবিত্র মসজিদের প্রতি মুসলিমদের গভীর আবেগ ও আকর্ষণের কারণেই মুসলিমদের এমন রেকর্ড-ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

এ বছর কবে ইদ?

এবছর আগামী ১৯ মার্চ ইদের চাঁদ দেখা যাবে বলে মনে করা হচ্ছে। সেই হিসেবে, পরের দিন, ২০ মার্চ শুক্রবার পালিত হবে ইদ। চাঁদ যদি ২০ মার্চে দেখা যায়, তাহলে ইদ পালিত হবে পরের দিন ২১ মার্চ। ভারতে সাধারণত সৌদি আরবের একদিন পরে ইদ পালিত হয়ে থাকে। কারণ, সাধারণত সৌদির একদিন পরেই ভারতে ইদের চাঁদ দেখা যায়।

(Feed Source: zeenews.com)