Odisha Hospital Fire: মাঝরাতে হাসপাতালের ICU-তে আগুন! মৃত্যু ১০ অসহায় রোগীর, ১১ হাসপাতালকর্মীর, কটকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

Odisha Hospital Fire: মাঝরাতে হাসপাতালের ICU-তে আগুন! মৃত্যু ১০ অসহায় রোগীর, ১১ হাসপাতালকর্মীর, কটকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

হাসপাতালের আইসিইউ-তে রাত আড়াইটে-তিনটে নাগাদ আগুন লাগে৷ গুরুতর অসুস্থ রোগীদের অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ১০ জনের৷ রোগীদের বাঁচাতে গিয়ে মারা যান হাসপাতালকর্মীরা৷

ওড়িশার হাসপাতালে আগুন৷

কটক: সোমবার ভোরে কটকের একটি হাসপাতালে মর্মান্তিক ঘটনা৷ রাতের অন্ধকারে এসসিবি মেডিক্যাল তকলেজ এবং হাসপাতালের ট্রমা কেয়ার ICU-তে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ আগুনে পুড়ে, দমবন্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ১০ অসহায় রোগীর৷ মারা গিয়েছেন উপস্থিত ১১ জন হাসপাতালকর্মীও৷ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, রোগীদের বাঁচাতে গিয়েই গুরুতর ভাবে আহত হয়েছেন হাসপাতাল কর্মীরা৷