SIR শুনানিতে ‘বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?

SIR শুনানিতে ‘বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
পশ্চিমবঙ্গে বেজে গেল বিধানসভা ভোটের (West Bengal Election 2026) দামামা। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় নির্বাচন হতে চলেছে এই রাজ্যে। কিন্তু নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেলেও একটা প্রশ্ন কিন্তু থেকেই গেল, যে বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের ভবিষ্যত কী হবে?

দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার জানিয়েছেন, “জুডিশিয়াল অফিসাররা হাইকোর্টের তদারকিতে কাজ করছেন। নতুন সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম থাকবে তাঁদের নামও যুক্ত হয়ে যাবে ফাইনাল লিস্টে”। যদিও এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর কম হচ্ছে না।

২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission Of India)। এই তালিকা অনুযায়ী ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন তালিকায় ছিল। কমিশন (Election Commission Of India) সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত ১৫ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এখন নিষ্পত্তির কাজ করছেন কলকাতা হাইকোর্টের নিয়োগ করা ৭০০-এর বেশি জুডিশিয়াল অফিসার।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মানুষ এর জবাব দেবে। আবার পাল্টা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “যাঁরা প্রকৃত তথ্য দিচ্ছেন তাদের নাম উঠে যাবে।” সূত্রের খবর, এই সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার জানান এবারের নির্বাচনে ১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিং হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) হতে চলেছে ২ দফায়। ৪ মে হতে চলেছে ভোট গণনা। পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে হতে চলেছে ভোট গ্রহণ। নির্বাচন কমিশন (Election Commission Of India) জানিয়েছে, স্বচ্ছ, হিংসমুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন কাম্য। এ ছাড়াও জানা গিয়েছে, ৩০ মার্চ প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৭ এপ্রিল। প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল।

দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ২ এপ্রিল। মনোনয়নের শেষ দিন হল এপ্রিলের ৯ তারিখ। আর মতো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হল ১০ এপ্রিল। বহু দিন পর এত কম দফায় নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। ২০০৬ সালে শেষবার ১ দফায় নির্বাচন হয়েছিল আমাদের রাজ্যে। তারপর ২০১১ সালে ৬ দফায়, ২০১৬ সালে ৭ দফায় ও ২০২১ সালে ৮ দফায় নির্বাচন হয়েছিল।

(Feed Source: abplive.com)