Oscars 2026 Full Winners List: ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জয়জয়কার, প্রথম অস্কার জিতে কেঁদে ফেললেন মাইকেল বি জর্ডন

Oscars 2026 Full Winners List: ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জয়জয়কার, প্রথম অস্কার জিতে কেঁদে ফেললেন মাইকেল বি জর্ডন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র পুরস্কার ‘অস্কার’-এর ৯৮তম আসর। দ্বিতীয়বারের মতো সঞ্চালকের ভূমিকায় মাতালেন কোনান ও’ব্রায়েন। এবারের অস্কারে রেকর্ড ১৬টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছিল রায়ান কুগলারের ছবি ‘সিনার্স’ (Sinners), তবে দিনের শেষে মূল লড়াইয়ে বাজিমাত করল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

এবারের আসরের অন্যতম চর্চিত মুহূর্ত ছিল সেরা অভিনেতার পুরস্কার ঘোষণা। ‘সিনার্স’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য কেরিয়ারের প্রথম অস্কার জিতলেন মাইকেল বি জর্ডান। পুরস্কার নিতে মঞ্চে উঠে চোখের জল ধরে রাখতে পারেননি এই অভিনেতা। অন্যদিকে, ‘হ্যামনেট’ (Hamnet) ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান জিতেছেন জেসি বাকলি।

এক নজরে বিজয়ী তালিকা:

সেরা চলচ্চিত্র- ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান
সেরা অভিনেত্রী জেসি বাকলি
সেরা পরিচালক- পল থমাস অ্যান্ডারসন
সেরা সহ-অভিনেতা- শন পেন
সেরা সহ-অভিনেত্রী-অ্যামি ম্যাডিগান
সেরা অ্যানিমেটেড ছবিকে-পপ ডেমন হান্টার্স
সেরা আন্তর্জাতিক ছবি-সেন্টিমেন্টাল ভ্যালু, নরওয়ে
সেরা ভিজ্যুয়াল এফেক্টস-অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ

কারিগরি ও অন্যান্য বিভাগে সাফল্য

গুইলারমো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ টেকনিক্যাল বিভাগগুলোতে দাপট দেখিয়েছে। সেরা প্রোডাকশন ডিজাইন, কস্টিউম ডিজাইন এবং মেকআপ ও হেয়ারস্টাইলিং বিভাগে তিনটি অস্কার জিতেছে এই ছবি। সেরা মৌলিক গানের খেতাব জিতেছে ‘গোল্ডেন’ (কে-পপ ডেমন হান্টার্স)। সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে অস্কার পেয়েছেন রায়ান কুগলার (সিনার্স)।

(Feed Source: zeenews.com)