WB Job Vacancy: ৩০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত বেতন! স্বাস্থ্য দফতরে একাধিক পদে নিয়োগ, আজই আবেদন করুন

WB Job Vacancy: ৩০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত বেতন! স্বাস্থ্য দফতরে একাধিক পদে নিয়োগ, আজই আবেদন করুন

WB Job Vacancy: মোটা অঙ্কের বেতন, পশ্চিম বর্ধমান জেলায় জাতীয় নগর স্বাস্থ্য মিশনের (NUHM) অধীনে চুক্তিভিত্তিক একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। দেরি না করে কীভাবে, কোথায় আবেদন করবেন? জানুন…

চাকরির আবেদন

পশ্চিম বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পশ্চিম বর্ধমান জেলায় জাতীয় নগর স্বাস্থ্য মিশন (NUHM) এর অধীনে চুক্তিভিত্তিক একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (CMOH) দফতরের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিক্যাল অফিসার ইন-চার্জ, স্পেশালিস্ট পেডিয়াট্রিক্স, স্পেশালিস্ট অ্যানেস্থেসিস্ট, স্পেশালিস্ট মেডিসিন, স্পেশালিস্ট অবস্টেট্রিক ও গাইনিকোলজিস্ট, স্পেশালিস্ট অপথ্যালমোলজিস্ট, নার্সিং ইন-চার্জ, ল্যাব টেকনিশিয়ান, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট এবং স্টোর অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। তার মধ্যে বেশ কয়েকটি পদে দুটি করে শূন্যপদ রয়েছে, আবার কিছু পদে একটি করে শূন্যপদ রয়েছে। প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

মেডিক্যাল অফিসার ও স্পেশালিস্ট পদগুলির জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকা আবশ্যক। নার্সিং ইন-চার্জ পদের জন্য এম.এসসি নার্সিং ডিগ্রি প্রয়োজন। ল্যাব টেকনিশিয়ান পদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে ডিএমএলটি ডিগ্রি থাকতে হবে। অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা আবশ্যিক।

অন্যদিকে, স্টোর অ্যাসিস্ট্যান্ট পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন।নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট মাসিক পারিশ্রমিক দেওয়া হবে। মেডিক্যাল অফিসার ইন-চার্জ পদে প্রতি মাসে ৮০ হাজার টাকা পারিশ্রমিক নির্ধারিত হয়েছে। পেডিয়াট্রিক্স স্পেশালিস্টদের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে মাসে ৭০ হাজার টাকা এবং ডিপ্লোমা থাকলে ৬৫ হাজার টাকা দেওয়া হবে। নার্সিং ইন-চার্জ পদের বেতন মাসে ৫০ হাজার টাকা। ল্যাব টেকনিশিয়ান ও স্টোর অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক পারিশ্রমিক ২২ হাজার টাকা এবং অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে ১৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট ওয়েবসাইটে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১২ মার্চ ২০২৬ থেকে। আবেদন ফি জমা দেওয়া এবং রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৬ মার্চ ২০২৬। সম্পূর্ণ আবেদনপত্র অনলাইনে জমা দেওয়ার শেষ তারিখ ২৯ মার্চ ২০২৬। সাধারণ শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অনলাইনে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়া প্রয়োজন।