
Nora Fatehi ‘Sarke Chunri Teri Sarke’ : ফের বিনোদন জগতে সেন্সরশিপ নিয়ে তপ্ত হল জাতীয় রাজনীতি। অভিনেত্রী নোরা ফতেহি (Nora Fatehi) ও সঞ্জয় দত্তের আসন্ন ছবির গান নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। যার পরিণতিস্বরূপ সোশ্য়াল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’ (KD The Devil)-এর হিন্দি সংস্করণের গান ‘সরকে চুনর তেরি সরকে’ (Sarke Chunri Teri Sarke)। এবার দেশজুড়ে তীব্র বিতর্কের মাঝে এই গানের বিষয়ে মুখ খুলল সরকার। লোকসভায় (Lok Sabha) দাঁড়িয়ে গানের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।
লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রীর কড়া বার্তা
এদিন লোকসভায় গানটির অশ্লীলতা নিয়ে ওঠা এক প্রশ্নের উত্তরে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট জানান, সৃজনশীলতা বা অভিব্যক্তির স্বাধীনতার দোহাই দিয়ে সমাজে কুরুচিকর বা অশ্লীল কিছু পরিবেশন করা যায় না। তিনি বলেন, “ইতিমধ্যেই গানটিকে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের দেশে বাক স্বাধীনতার অধিকারের নামে সংবিধান নির্মাতারা যে সীমা আরোপ করেছে, আমাদের তার মধ্যেই থাকতে হবে। বাক স্বাধীনতা সমাজের নির্দিষ্ট স্থান, কাল পাত্রের ওপর নির্ভলশীল। আগামী দিনে ডিজিটালের প্রভাব যেভাবে বাড়ছে, সেখানে আমাদের সমাজের প্রতি, বিশেষ করে মহিলা, শিশু ও বঞ্চিত শ্রেণির সুরক্ষার কথা মাথায় রাখতে হবে। সরকার এই সুরক্ষার বিষয়ে বদ্ধপরিকর।”
বিজেপি এই বিষয়ে আগেই সরব হয়েছে
পার্টির বিভিন্ন নেতাদের তরফে বলা হয়েছে, অভিব্যক্তির স্বাধীনতা মানেই যা খুশি তাই করা যায় না। এই স্বাধীনতার আড়ালে আমাদের সংস্কৃতি ও নৈতিকতাকে আঘাত করার অনুমতি কাউকে দেওয়া যেতে পারে না। বিশেষ করে যে বিষয়গুলি আগামী দিনে যুবসমাজ বা শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, সেগুলির ক্ষেত্রে সরকার কোনও আপস করবে না সরকার।
এই গানে কী নিয়ে বিতর্ক শুরু হয় ?
আসলে দক্ষিণ ভারতের কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর হিন্দি সংস্করণের এই গানটি মুক্তি নিয়েই যাবতীয় বিকর্ক তৈরি হয়েছে। সোশাল মিডিয়ায় নোরা ফাতেহি ও সঞ্জয় দত্তের ‘সরকে চুনর তেরি’ ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় ওঠে। অভিযোগ ওঠে, গানের লিরিক বা কথা অত্যন্ত কুরুচিকর ও দ্ব্যর্থ অর্থে (Double Meaning) ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত আপত্তিকর।
কী আইনি পদক্ষেপ নেওযা হয়েছে
ইতিমধ্যেই এই ভিডিয়োর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। নোরা ফাতেহির গানটি নিষিদ্ধ করার দাবি জানিয়ে জানিয়ে সেন্সর বোর্ড (CBFC) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে অভিযোগ দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দাল ও অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। এখানেই শেষ নয়। গানে মহিলাদের অবমাননাকর বিষয়বস্তু ব্যবহারের অভিযোগে নির্মাতাদের নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনও (NHRC)
এই বিষয়ে কী বড় পদক্ষেপ নিয়েছে সরকার
এই গান নিয়ে বিতর্ক চরমে পৌঁছাতেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলি থেকে গানটির হিন্দি সংস্করণ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইউটিউব থেকে ইতিমধ্যে গানটি সরিয়ে নিয়েছেন নির্মাতারা। মন্ত্রী জানিয়েছেন, ওটিটি প্ল্যাটফর্ম বা ডিজিটাল মিডিয়ার কন্টেন্ট মনিটর করার প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে।
কঙ্গনা রানাওয়াত ও রবি কিষাণও এই নিয়ে সরব হয়েছেন
ইতিমধ্যেই বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত ও রবি কিষাণও এই ইস্যুতে সরব হয়েছেন। তাঁদের মতে, প্রচার পাওয়ার জন্য সস্তা কৌশল হিসেবে অশ্লীলতাকে ব্যবহার করা হচ্ছে, যা ভারতীয় চলচ্চিত্রের ঐতিহ্যের সঙ্গে খাপ খায় না।
(Feed Source: abplive.com)
