IPL 2026: মদ আর মেয়ে, মালকিন প্রীতিও সার্ভিসের জন্য দিয়েছেন ১৮ কোটি, বিস্ফোরক গাঁট-পাঁজর ভাঙা IPL কিংবদন্তি

IPL 2026: মদ আর মেয়ে, মালকিন প্রীতিও সার্ভিসের জন্য দিয়েছেন ১৮ কোটি, বিস্ফোরক গাঁট-পাঁজর ভাঙা IPL কিংবদন্তি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেও ভারতীয় ক্রিকেটে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) সঙ্গে তাঁর জুটি ‘কুল-চা’ (Kul-Cha) নামেই পরিচিত ছিল। প্রায় দু’বছরেরও বেশি সময় অতিক্রান্ত। এর মাঝে একবারও জাতীয় দলে ডাক পাননি একদা ভারতীয় দলের তারকা যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। হরিয়ানার লেগ স্পিনার ঘরোয়া ক্রিকেটে, আইপিএল এবং কাউন্টিই খেলেন এখন। ক্রিকেটের পাশাপাশি আবার ধারাভাষ্যকার হিসেবেও কেরিয়ার শুরু করেছেন তিনি। ভারত-নিউ জিল্যান্ড ৫ ম্যাচের টি-২০ আই সিরিজে যে ভূমিকায় তাঁকে পাওয়া গিয়েছিল।

আইপিএল কিংবদন্তি

চাহাল নিঃসন্দেহে আইপিএল কিংবদন্তি। ২০১৩ সালে লিগ অভিষেক করে ২০২৫ পর্যন্ত মুম্বই-বেঙ্গালুরু-রাজস্থান ও পঞ্জাবের হয়ে মোট ১৭৪ ম্যাচ খেলে ২২১ উইকেট নিয়েছেন। তিনিই আইপিএল ইতিহাসের সর্বাধিক উইকেটশিকারি। আজ পর্যন্ত আর কোনও বোলারই আইপিএলে ২০০ উইকেটও নিতে পারেননি। দুয়ে থাকা ভুবনেশ্বর কুমার (১৯৮) ও তিনে থাকা সুনীল নারিন (১৯২) হয়তো আসন্ন আইপিএলে ২০০-র ক্লাবে এন্ট্রি নেবেন। তবে এখনও পর্যন্ত চাহালই শীর্ষে বিরাজমান।

মহিলা আর মহিলা

বেশ কিছু বছর ধরেই চাহাল সম্পর্কের কারণে শিরোনামে আসেন। চর্চায় থাকে চাহালের ‘লাভ-লাইফ’। ডেন্টিস্ট-কোরিয়োগ্রাফার-ইউটিউবার-মডেল-অভিনেত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তাঁর সঙ্গে সুন্দরী কন্টেন্ট ক্রিয়েটর ও রেডিয়ো জকি আরজে মাহভাশের নাম জড়ায়। মাহভাশের ছোট্ট এপিসোড শেষ হওয়া পর এখন চাহালের সঙ্গে টিভি ব্যক্তিত্ব ও স্পোর্টস সঞ্চালিকা শেফালি বগ্গার সম্পর্ক নিয়ে বিরাট গুঞ্জন।

মদ আর মেয়ে

মেয়ে যেমন চাহালের জীবনের অঙ্গ, তেমনই মদও নাকি ছিল চাহালের প্রতিদিনের পার্টনার! আর এই কথা চাহাল আইপিএল শুরুর আগেই নিজেই বললেন। ‘ছ’মাসের উপর হয়ে গেল, আমি মদ ছুঁয়ে দেখিনি। এখন ৩৫ বছর বয়স আমার। আমি আরও সক্রিয় হয়ে ১৫০ শতাংশ দলকে দিতে চাই। সিনিয়র প্লেয়ার হিসেবে চাই জুনিয়ররা আমার থেকে কিছু শিখুক।’ গত মরসুমে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস চাহালকে নিলামে ১৮ কোটি টাকায় নিয়েছিল। শ্রেয়স আইয়াররা ফাইনালে রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছিল। নতুন দলের হয়ে প্রথম বছরে ১৪ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন। তবুও তিনি খুশি নন। 

চাহালের জাতীয় দলে ফেরার শপথ

নতুন মরসুম শুরুর আগে অতীতের হালনাগাদ করে বলছেন, ‘গত মরসুমে আমি নিজের উপর কিছুটা হতাশই হয়ে পড়েছিলাম। কেকেআর ম্যাচের পর আমার পাঁজরে চিড় ধরে এবং পরে আঙুলের গাঁটেও চিড় ধরে। তাই সেমিফাইনাল ও ফাইনালে আমি আমার স্বাভাবিক লেগ-স্পিন করতে পারিনি। এই বছর আমি আমার শরীরের যত্ন নিতে চাই সবার আগে।’ চাহাল চাইছেন আইপিএলে এবার ভালো পারফর্ম করেই জাতীয় দলে ফিরতে। ২০২৩ সালে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলা চাহাল কি পারবেন ২০২৬ সালে দেশের জার্সিতে ফিরতে? উত্তর দেবে সময়।

(Feed Source: zeenews.com)