
Viral: Punch the monkey with its Girlfriend:পাঞ্চের নরম খেলনা ওর বঞ্চিত মাতৃ স্নেহের প্রতীক হয়েই আছে, কিন্তু পাঞ্চের মনোযোগ এখন তার বিশেষ বান্ধবীর দিকে সরে গেছে।
সম্প্রতি পাঞ্চের মো নামের একজন প্রেমিকা জুটেছে
তার নিঃসঙ্গতা তাকে ভাইরাল করেছিল নেটদুনিয়ায়। আরও একবার ভাইরাল পাঞ্চ। অবশেষে তার একাকিত্ব কাটতে চলেছে হয়তো। কারণ মনে করা হচ্ছে ম্যাকক শাবক একজন বান্ধবী পেয়েছে। জন্মের পর তার মা পাঞ্চ-কে প্রত্যাখ্যান করলেও, সান্ত্বনার জন্য আইকিয়া থেকে কেনা একটি নরম ওরাংওটাং খেলনা আঁকড়ে ধরার পর বাঁদরছানাটি ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠে। মোমো-চান নামের একটি ম্যাককের সঙ্গে দেখা হওয়ার পর পাঞ্চের গল্প এক হৃদয়স্পর্শী মোড় নেয়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলিতে দেখা যায়, এই জুটি একে অপরকে জড়িয়ে ধরে আছে, খেলছে এবং এমনকি স্নেহের ‘চুম্বন’-ও বিনিময় করছে। তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওগুলো ভাইরাল হয়ে নেটিজেনদের মন জয় করেছে এবং মোমো-চানকে ‘পাঞ্চের গার্লফ্রেন্ড’ পরিচয় এনে দিয়েছে।
ফলে পাঞ্চ নতুন করে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে এ বার আর নিঃসঙ্গতার প্রতীক হয়ে নয়। বরং ভরা বসন্তে প্রেমিকপ্রবর হয়ে।
