
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বাড়বে রান্নার গ্যাসের দাম (LPG Price)! বাড়বে বিদ্যুতের দামও (Price Hike of Electricity)! অন্ধকারে ডুবে (Power Cut) যাবে গোটা দেশ! হেঁশেলে হবে হরতাল! কেন? ইরানযুদ্ধে (IranIsrael War) এত বড় বিপর্যয় কী ঘটল? আন্তর্জাতিক তেল ও গ্যাস ভান্ডারে এই মহা বিপর্যয়ের (Turmoil in international oil and gas markets) আশঙ্কা কারণ, কাতারে ইরানের মিসাইল আক্রমণ।
কাতারে ইরানের হামলা
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরান চালিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। এর জেরে পাকিস্তান, বাংলাদেশ ও ভারতে বড় ধরনের বিদ্যুৎ-বিভ্রাট ও শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
রাস লাফানে ধ্বংস
এই কয়েকটি দেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস বা ‘এলএনজি’ আমদানির এক বড় অংশই আসে কাতার থেকে। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস লাফানে প্রক্রিয়াজাত হয় ও সেখান থেকেই রফতানি করা হয়।
এলএনজি আমদানি
জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’-এর মতে, পাকিস্তান ও বাংলাদেশ তাদের এলএনজি আমদানির যথাক্রমে ৯৯ শতাংশ ও ৭০ শতাংশ পায় কাতার থেকে। অন্য দিকে, বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘এসঅ্যান্ডপি গ্লোবাল’-এর তথ্য বলছে, ভারত তাদের এলএনজি চাহিদার ৪০ শতাংশের বেশি কাতার থেকে সংগ্রহ করে।
সময়সাপেক্ষ
রাস লাফানের পরিচালক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি চলতি মাসের শুরুর দিকে এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ও ক্ষয়ক্ষতির কারণে স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিটির অনেক বেশি সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতের উপর প্রভাব
এই পরিস্থিতি ভারতের মতো দেশগুলির উপর গভীর প্রভাব ফেলছে। ভারত তাদের প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাসের প্রায় ৫০%-ই আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করে। উল্লেখ্য, ভারত তার মোট প্রাকৃতিক গ্যাসের চাহিদার প্রায় ২০% কাতার থেকে আমদানি করে। ফলে, বিশেষজ্ঞদের মতে, ভারতকে এখন গ্যাসের ব্যবহার কমাতে হবে; বিশেষ করে শিল্পক্ষেত্রে এবং নির্দিষ্টভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাসের ব্যবহার কমাতে হবে। এখন ভারতে প্রতিদিন প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের পরিমাণ ১৮৯ মিলিয়ন মেট্রিক স্ট্যান্ডার্ড কিউবিক মিটার (MMSCMD)। এর মধ্যে ৯৭.৫ MMSCMD গ্যাস দেশীয়ভাবে উৎপাদিত হয়। গত সপ্তাহ পর্যন্ত, ভারতের মোট প্রাকৃতিক গ্যাস আমদানির একটি অংশ– অর্থাৎ ৪৭.৪ MMSCMD সরবরাহ অনিবার্য পরিস্থিতির কারণে ব্যাহত হয়েছে। এর তীব্র প্রভাব পড়তে পারে ভারত জুড়ে। এদেশে ফের বাড়তে পারে রান্নার গ্যাসের দাম! ফলে, হেঁশেলে হতে পারে হরতাল! ওদিকে বাড়তে পারে বিদ্যুতের দামও! অন্ধকারে ডুবে যেতে পারে গোটা দেশ!
(Feed Source: zeenews.com)
