
আলিয়া-দীপিকা-প্রিয়ঙ্কা-রশ্মিকাকে বলকে বলে গোল মেরেছেন এই নায়িকা! তিনি একটা বিজ্ঞাপনের জন্য নেন ৪০ লাখ, থাকেন ৪৫ কোটির বাংলোতে! বলুন তো কোন নায়িকা?
বলিউড ও দক্ষিণী সিনেমায় প্রচুর অভিনেত্রীই টাকার পাহাড়ে থাকেন! কিন্তু সবাইকে টেক্কা দিয়েছেন ইনি! এই নায়িকা একটা বিজ্ঞাপনের জন্য নেন ৪০ লাখ! তাঁর বাড়ির দাম ৪৫ কোটি! বলুন তো কার কথা বলা হচ্ছে?
২০১২ সালে তামিল ছবি ‘মুগামুড়ি’ দিয়ে সিনেমা জগতে ডৈবিউ। অবশ্য তার অনেক আগে থেকেই তিনি মডেলিং জগতে জনপ্রিয়। ২০১৬ সালে ‘মহেঞ্জোদরো’ ছবিতে হৃতিক রোশনের বিপরীতে দেখা যায় তাঁকে। সেটিই তাঁর প্রথম বলিউডি ছবি। সলমন খানের বিপরীতে ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতেও অভিনয় করেন তিনি। শুধু রূপালি পর্দাতেই নয়, তাঁর বিলাসবহুল জীবনযাপন নিয়েও তিনি নিয়মিত শিরোনামে থাকেন।
০১০ সালে Miss Universe India খেতাব জয়ের পর পূজা তামিল, তেলুগু এবং হিন্দি সিনেমায় পা রাখেন। তবে বড় প্রশ্ন, তাঁর সম্পদ ও আয়ের পরিমাণ ঠিক কতটা বিশাল?
হিন্দি ফিল্মজগতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্লপ ছবি কেরিয়ারের ঝুলিতে যুক্ত হওয়ায় আবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফিরে যান পূজা। একের পর এক তেলুগু ছবিতে অভিনয় করেন তিনি।
রজনীকান্তের ছবি ‘কুলি’তে পূজার ‘মনিকা’ নাচের পারফরম্যান্সের ভিডিও নেটদুনিয়া কাঁপিয়ে দিয়েছিল। একদিনেই ৫ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গিয়েছিল।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,পূজা হেগড়ে প্রতি মাসে প্রায় ৫০ লক্ষ টাকা আয় করেন। ব্র্যান্ড এনডোর্সমেন্টের জন্য তিনি প্রায় ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। চলচ্চিত্রের ক্ষেত্রে, প্রতি প্রজেক্টে তিনি প্রায় ৪ কোটি টাকা নেন। ২০২৫ সালে তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৫০ কোটি।
সম্পত্তির দিক থেকে, পূজা হেগড়ের মুম্বাইয়ে ৪,০০০ বর্গফুটের একটি সমুদ্রমুখী বাংলো রয়েছে, যার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। এছাড়া, বান্দ্রাতে তাঁর তিন বেডরুমের আবাসন রয়েছে, যার দাম প্রায় ৬ কোটি টাকা। পাশাপাশি হায়দরাবাদে তাঁর আরও এখতি বাড়ি রয়েছে, যার দাম প্রায় ৪ কোটি টাকা।
তাঁর বিলাসবহুল গাড়ির কালেকশনও নকরকাড়া! ২০২৩ সালে কেনা প্রায় ৪ কোটির রেঞ্জ রোভার, প্রায় ২ কোটির পোরশে, প্রায় ৮০ লাখের আউদি কিউ৭ ও প্রায় ৬০ লাখের জ্যাগুয়ার।
তাঁর ডিজাইনার ব্যাগের সম্ভার চমক লাগায়! Louis Vuitton ব্যাগের দাম প্রায় ১.৯১ লক্ষ, এবং Christian Dior ব্যাগের দাম প্রায় ১.৩ লক্ষ
(Feed Source: news18.com)
