Indian Killed in Riyadh: ফের যুদ্ধের বলি ভারতীয় নাগরিক, সংখ্যা বেড়ে ৬, কী জানাল সৌদি?

Indian Killed in Riyadh: ফের যুদ্ধের বলি ভারতীয় নাগরিক, সংখ্যা বেড়ে ৬, কী জানাল সৌদি?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরান-ইসরায়েল আমেরিকার যুদ্ধের জেরে ফের মৃত্যু হল এক ভারতীয়র (Indian national killed)। যুদ্ধের জেরে এই নিয়ে মোট ৬ জন ভারতীয় মারা গেছে। যদিও সেই ভারতীয় নাগরিকের মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে সৌদি আরবের ভারতীয় দূতাবাসে ১৮ই মার্চ ‘সাম্প্রতিক ঘটনাবলিকেই মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এক্স হ্যান্ডেলে তারা জানিয়েছেন, তারা সেই ভারতীয় নাগরিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সমস্ত রকম সহায়তা করা হচ্ছে।

১৮ই মার্চ, বুধবার সৌদি আরব দাবি করেছে যে রিয়াদকে লক্ষ্য করে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করে দিয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ শহরের দক্ষিণে একটি রিফাইনারির কাছে পড়েছে। মনে করা হচ্ছে, ওই ভারতীয় নাগরিক সম্ভবত সেই ধ্বংসাবশেষের আঘাতেই মারা যায়।

এই হামলাটি করেছিল ইরান। এটি ছিল ইসরায়েলের ইরানের সাউথ পারস গ্যাস ফিল্ডে করা হামলার জবাবে। সাউথ পারস গ্যাস ফিল্ড হল ইরানের বিদ্যুত্‍ উত্‍পাদন ও বিশ্বজুড়ে গ্যাস সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আল জাজিরার এক রিপোর্ট অনুযায়ী, ১৮ই মার্চ চলমান সংঘর্ষের জেরে প্রথমবার রিয়াদের অনেক মানুষ বিস্ফোরণের শব্দ শোনে বা মোবাইলে সতর্কবার্তা পেয়েছেন। ২৮শে ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান বারবার সৌদি আরব-সহ উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে। তাদের উদ্দেশ্য ছিল জ্বালানি সরবরাহে সমস্যা তৈরি করে অর্থনৈতিক চাপ দেওয়া। তবে রিয়াদ বেশিরভাগ হামলাই প্রতিহত করেছে।

চলমান মধ্যপ্রাচের যুদ্ধের জেরে এখনও পর্যন্ত ৬টি ভারতীয় নাগরিক মারা গিয়েছে। ১৪ই মার্চ ওমানের সোহারে ড্রোন হামলায় দুজন ভারতীয় নাগরিক মারা গিয়েছে। গত এক সপ্তাহ আগে, সৌদি আরবের আল খারজে ইরানি মিসাইল হামলায় একজন ভারতীয় নাগরিক মারা গিয়েছে।

(Feed Source: zeenews.com)