Ranveer Singh Slapped at Dhurandhar 2 After-Party: ‘ধুরন্ধর ২’-এর পার্টিতে ধুন্ধুমার, রণবীরকে কষিয়ে থাপ্পড় সৌম্যা ট্যান্ডনের: কী ঘটেছিল?

Ranveer Singh Slapped at Dhurandhar 2 After-Party: ‘ধুরন্ধর ২’-এর পার্টিতে ধুন্ধুমার, রণবীরকে কষিয়ে থাপ্পড় সৌম্যা ট্যান্ডনের: কী ঘটেছিল?

Dhurandhar 2 Box office collection: বক্স অফিসে রেকর্ড ভাঙা সাফল্য, তার মাঝেই ‘ধুরন্ধর ২’-এর পার্টিতে ‘থাপ্পড়’ খেলেন রণবীর। কী এমন ঘটেছিল পার্টিতে? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে ‘ধুরন্ধর ২’। মুক্তির প্রথম দিনেই বলিউডের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন রণবীর সিং। কিন্তু এরই মাঝে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ছবির সাকসেস পার্টিতে অভিনেতা রণবীর সিংকে সজোরে ‘চড়’ মারছেন অভিনেত্রী সৌম্যা ট্যান্ডন। কিন্তু এই ঘটনার নেপথ্যে কি সত্যিই কোনো বিবাদ রয়েছে? নাকি বিষয়টি অন্য কিছু?

আসলে বিষয়টি যতটা গম্ভীর মনে হচ্ছে, বাস্তবে তা একেবারেই নয়। ‘ধুরন্ধর ২’ ছবির প্রিমিয়ার পরবর্তী গ্র্যান্ড পার্টিতে মজার ছলে একটি দৃশ্য পুনর্নির্মাণ (Recreate) করছিলেন তারকারা। ছবিতে অক্ষয় খান্নার অনস্ক্রিন স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সৌম্য ট্যান্ডন। ছবিতে একটি জনপ্রিয় চড়ের দৃশ্য রয়েছে যেখানে অক্ষয় খান্না ও সৌম্যর রসায়ন নজর কেড়েছে। সেই জনপ্রিয় দৃশ্যটিকেই রণবীর সিংয়ের সঙ্গে মজার ছলে ক্যামেরার সামনে ফুটিয়ে তোলেন সৌম্য। অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশন এবং রণবীরের হাসিমুখ দেখেই স্পষ্ট যে, গোটা বিষয়টি ছিল নিছকই মজা।

মুম্বইয়ের এই হাই-প্রোফাইল পার্টিতে বসেছিল চাঁদের হাট। রণবীর সিংকে দেখা যায় ছবির জনপ্রিয় ট্র্যাক ‘FA9LA’-তে নাচতে। এছাড়া সারা অর্জুন, আয়েশা খান এবং ক্রিস্টাল ডি’সুজার সঙ্গে ‘শারারাত’ গানে রণবীরের নাচের ভিডিও এখন নেটপাড়ায় ট্রেন্ডিং। পার্টিতে উপস্থিত ছিলেন পরিচালক আদিত্য ধর, ইয়ামি গৌতম ও ছবির অন্যান্য কলাকুশলীরা।

২০২৫ সালের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল হিসেবে এই ছবিটি নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। আর সেই প্রত্যাশা পূরণ করে ‘ধুরন্ধর ২’ এখন বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় ওপেনার। পেইড প্রিভিউ থেকেই ছবিটির আয় হয়েছিল ৪৩ কোটি টাকা। প্রথম দিন অর্থাৎ ওপেনিং ডে-তে ১০২.৫৫ কোটি টাকা আয় করে ছবিটি মোট ১৪৫.৫৫ কোটি টাকার ব্যবসা করেছে (প্রিভিউ সহ)। দ্বিতীয় দিনের ট্রেন্ড বলছে, দুপুর ১টার মধ্যেই ছবিটি ভারতজুড়ে প্রায় ২৭ কোটি টাকা কামিয়ে নিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, আজকের মধ্যেই ২০০ কোটির মাইলফলক পেরিয়ে যাবে এই স্পাই থ্রিলার।

আদিত্য ধরের পরিচালনায় এই ছবিতে রণবীর সিং ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুন। প্রথম পর্বটি যেখানে ১৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল, সেখানে দ্বিতীয় পর্ব যে সেই রেকর্ডকেও ছাপিয়ে যাবে, তার ইঙ্গিত প্রথম দু’দিনেই স্পষ্ট। রণবীরের এনার্জি এবং আদিত্য ধরের সুনিপুণ পরিচালনা আবারও দর্শককে প্রেক্ষাগৃহে টেনে আনতে সফল হয়েছে।

(Feed Source: zeenews.com)