)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিকিমে আতঙ্ক। ধেয়ে আসছে ভয়ংকর তুষাঝড়!ডিফেন্স জিয়োইনফরমেটিক রিসার্চ ইস্টেবলিসমেন্ট নির্দেশিকা জারি করেছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে তুষারঝড়ে কবলে পড়তে চলেছে সিকিম। সবচেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা ছাঙ্গু ও নাথুলা লাগোয়া এলাকায়।
চারিদিকে শুধু বরফ আর বরফ। উত্তর থেকে দক্ষিণ। গত কয়েক দিন ধরেই নাগাড়ে তুষাপাত হচ্ছে সিকিমে। বিপর্যস্ত জনজীবন। বরফের চাদর সরিয়ে জনজীবন স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনা। তারমধ্য়েই এবার তুষারঝড়ের পূর্বাভাস। ফলে আতঙ্কে বেড়ে দিয়েছে বহুগুণ। পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে সিকিম প্রশাসন। তত্পর ভারতীয় সেনা। সিকিমে বছরভরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। ছাঙ্গু ও নাথুলা লাগোয়া এখন প্রচুর পর্যটক রয়েছেন। যে যেখানে আছে, তাকে থাকার নির্দেশিকার জারি করেছে প্রশাসন।
সিকিমে তুষারপাত হয় প্রায়ই। দিন কয়েক আগে হঠাত্ প্রবল তুষারপাতে গৃহবন্দি হয়ে থাকতে হয় প্রায় ২,৭৩৬ জন পর্যটক। । ভারত-চীন সীমান্ত সংলগ্ন নাথুলা এবং ছাঙ্গু এলাকায় আটকে পড়েছেন প্রায় ১৩০ জন। যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধার কাজে নামে সেনা।
এদিকে ভরা বসন্তে প্রবল তুষারপাত দার্জিলিংয়ের সন্দকফুতে। পুরু বরফের চাদরে ঢেকেছে বিস্তীর্ণ এলাকায়। কোথাও ৫ ফুট তো কোথাও ৬ থেকে ৭ ফুট পর্যন্ত বরফ জমে যায়। পরিস্থিতি এমনই যে, রাস্তাঘাট কার্যত জনশূন্য। গতকাল শুক্রবার থেকে আজ, শনিবার পর্যন্ত লাগাতার তুষারপাত চলেছে সন্দকফুতে। প্রশাসন সূত্রে খবর, সন্দাকফু, এমনকী দার্জিলিং ও কালিম্পংয়েও এখন রেকর্ড সংখ্যক পর্যটক রয়েছেন। তুষারপাতে কারণে আটকে পড়েছেন। সন্দাকফু ও আশেপাশের এলাকায় আগাম সতর্কতা জারি করেছে দার্জিলিং জেলা।
(Feed Source: zeenews.com)
