
কলকাতা: প্রিয় তারকাদের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত ছিল সে-ও। ২ তারকার থেকে, তার উত্তেজনা কিছু কম ছিল না। কিন্তু, খুদে এই অনুরাগীকে নিজেদের বিয়ের অনুষ্ঠানে কেমন সামিল করলেন না বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda) আর রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana), সেই নিয়ে তাঁর বিরাট অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিও শেয়ার করে নিলেছিল সেই খুদে।। নিষ্পাপ ভঙ্গিতে তার অভিযোগ, এত খুশির দিনে কীভাবে তাকে ভুলেই গেলেন বিজয় আর রশ্মিকা? কেন বিয়ের আসরে আমন্ত্রণ পেল না সেই খুদে.. কচি কচি গলায় সেই অভিযোগ তুলেই সে সরব হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
আর তারপরেই ম্যাজিক। ভিডিওটি একটাই ভাইরাল হয় যে, সোশ্যাল মিডিয়া ঘুরে সেই ভিডিও পৌঁছে যায় খোদ বিজয় দেবরাকোণ্ডার কাছে। ভিডিও দেখে আপ্লুত বিজয়। তিনি কথা দেন, খুদেকে বাড়িতে আমন্ত্রণ করে খাওয়াবেন তিনি। পাশাপাশি রশ্মিকা কথা দেন, তিনি একটি বিশেষ উপহার ও দেবেন ওই খুদেকে। সেই মতো, সদ্যই বিজয় আর রশ্মিকা তাঁদের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন সেই খুদেকে। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা যায়, বিজয় আর রশ্মিকার বাড়ির ডাইনিং টেবিলে বসে রয়েছে খুদে। সে এক এক করে খাবার চাইছে আর তার প্লেটে খাবার দিয়ে যাচ্ছেন কখনও বিজয়, কখনও আবার রশ্মিকা।
ভিডিওতে আরও দেখা যায়, বিজয়ের কোলে চেপে দিব্যি ঘুরে বেড়াচ্ছে সেই খুদে। তাকে আদর করে দিচ্ছেন রশ্মিকা। খুদে মেয়েটির বাড়ির লোক বলছেন, বিজয় আর রশ্মিকার বাড়ি গিয়ে সে তো একটু ও ভয় পায়নি বটেই, বরং সে যেন নিজের মানুষদেরই পেয়েছে। দিব্যি মিলে মিশে গিয়েছে সে বিজয় আর রশ্মিকার সঙ্গে! সোশ্যাল মিডিয়ায় সবাই দিব্যি খুশি মিষ্টি এই ভিডিও দেখে। সেই ভিডিওতেও মেয়েটিকে বলতে শোনা যায়, সে কি কেউ নয়? যে বিজয় আর রশ্মিকার বিয়েতে সে ডাকই পেল না! এরপরেই দেখা যাচ্ছে, তাকে আদর করে কোলে তুলে নিচ্ছেন বিজয়। এদিন রশ্মিকা খুদের হাতে তুলেও দেন বিশেষ উপহার। সব মিলিয়ে সবাই বলছেন.. কপাল বটে খুদের।
(Feed Source: abplive.com)
