Ram Navami 2026: কবে রামনবমী? ২৬, না, ২৭ মার্চ? জেনে নিন অষ্টমী-নবমীর সঠিক দিনতারিখ তিথি শুভক্ষণ ও তাৎপর্য

Ram Navami 2026: কবে রামনবমী? ২৬, না, ২৭ মার্চ? জেনে নিন অষ্টমী-নবমীর সঠিক দিনতারিখ তিথি শুভক্ষণ ও তাৎপর্য

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলছে বাসন্তী নবরাত্রির (Chaitra Navratri 2026) উদযাপন। তবে এই আবহে রামনবমী নিয়ে একটা দ্বিধা তৈরি হয়েছে (confusion regarding Ram Navami 2026)। প্রশ্ন হল– কবে রামনবমী, ২৬ মার্চ, না, ২৭ মার্চ (Ram Navami March 26 or 27?)? পঞ্জিকা অনুসারে, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রাম নবমী পালিত হয়। ২০২৬ সালে এই তিথিটি কবে পড়েছে?

রামনবমীর দিনতিথি

এ বছরে রামনবমী পালিত হবে আগামী ২৭ মার্চ, শুক্রবার

নবমী তিথি শুরু হবে: ২৬ মার্চ বিকেল ০৫:৩০ মিনিটে।

নবমী তিথি সমাপ্ত হবে: পরদিন ২৭ মার্চ বিকেল ০৫:৩১ মিনিটে

তবে, উদয়া তিথি অনুযায়ী, ২৭ মার্চ-ই সারা ভারতে পালিত হবে রাম নবমী।

চৈত্র নবরাত্রি অষ্টমী-নবমী

নবরাত্রির অষ্টম দিনটি মহাষ্টমী এবং নবম দিনটি মহানবমী। দুটি দিনই ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেমন শারদীয়া দুর্গাপুজোর ক্ষেত্রেও হয়।

মহাষ্টমী: ২৬ মার্চ, বৃহস্পতিবার দুর্গষ্টমী বা মহাষ্টমী পালিত হবে। এদিন অনেকে কন্যাপুজো বা কুমারীপুজোও করে।

মহানবমী: স্বভাবতই পরদিন, ২৭ মার্চ নবমী, তথা, রামনবমী। এদিনই পালিত হবে চৈত্র নবরাত্রির মহানবমী।

রামনবমীর মধ্যাহ্নতিথি, শুভ সময়

মার্চের ২৬ তারিখে রামনবমীর মধ্যাহ্ন তিথি থাকবে বেলা ১১টা ১৩ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত। এর মধ্যে শুভ সময় হল বেলা ১২টা ২৭। পরদিন ২৭ মার্চও থাকছে একই রকম মধ্যাহ্নতিথি। ঘড়ি ধরে একেবারে একই সময়ে।

চৈত্র নবরাত্রির তাৎপর্য

শাস্ত্রে বলে, চৈত্র নবমীর দিনই অযোধ্যায় রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘরে শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন। এদিনে ভক্তরা উপবাস করেন এবং রামচরিতমানস পাঠ করেন। মনে করা হয়, এই তিথিতে নিষ্ঠাভরে পূজা করলে জীবনে সুখ-সমৃদ্ধি আসে, বাড়ে, বজায় থাকে।

(Feed Source: zeenews.com)