1000-km-Long Rain Band: অতি বিরল ‘ট্রাফ’, হাজার-হাজার কিমি ছড়ানো ‘রেইন ব্যান্ড’; ভয়ংকরতম বৃষ্টিপ্লাবনে ভাসবে দেশ

1000-km-Long Rain Band: অতি বিরল ‘ট্রাফ’, হাজার-হাজার কিমি ছড়ানো ‘রেইন ব্যান্ড’; ভয়ংকরতম বৃষ্টিপ্লাবনে ভাসবে দেশ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরও বৃষ্টির পূর্বাভাস (More rains coming)! কোথায়? দেখতে গেলে গোটা উপমহাদেশেই। ভয়ংকর এক বৃষ্টিবলয় ঢুকে পড়েছে দেশে। হাজার কিমি বিস্তৃত এই বৃষ্টি-বলয় (1000-km-Long Rain Band)! ভেসে যেতে পারে ভারত-সহ আফগানিস্তান, পাকিস্তান (India Pakistan Afghanistan)! উত্তর ভারতে (North India) ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেই ইঙ্গিত।

১০০০ কিমি দীর্ঘ বৃষ্টিবলয়

১০০০ কিলোমিটার দীর্ঘ বৃষ্টির বলয় ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে ঢেকে ফেলেছে। দেওয়া হয়েছে আরও বৃষ্টির পূর্বাভাস। উত্তর ভারত জুড়ে এক অস্বাভাবিক আবহাওয়া দেখা হচ্ছে। একটি নতুন ‘পশ্চিমি ঝঞ্ঝা’ (Western Disturbance) এই অঞ্চলে প্রবেশ করেছে। সাধারণত শীতের সময়েই পশ্চিম দিক থেকে আসা এই ঝঞ্ঝা ও বৃষ্টি ও তুষারপাত ঘটায়। তবে এবারের ঝঞ্ঝাটি কিছু কারণে বিশেষ– প্রথমত, এর বিশেষ আকৃতি; দ্বিতীয়ত মার্চের এই গরম থেকে স্বস্তি দেওয়া।

বিরল ট্রাফ

এই পশ্চিমি ঝঞ্ঝাটির আকৃতি সাধারণের তুলনায় আলাদা। এতে একটি সোজা নিম্নচাপ রেখা বা ‘ট্রাফ’ (Trough) দেখা যাচ্ছে, যা হাজার হাজার কিলোমিটার বিস্তৃত। আফগানিস্তান থেকে শুরু হয়ে এটি পাকিস্তান পার করে ভারতের গভীরে প্রবেশ করেছে। সাধারণত এই ধরনের সিস্টেম বাঁকানো হয়, কিন্তু এই সোজা রেখাটি অত্যন্ত বিরল।

তীব্র বজ্রপাত ও ঝড়

নিম্নচাপ রেখাটির এই সোজা গঠনের ফলে তীব্র বজ্রপাত, ভারী বৃষ্টি এবং শক্তিশালী ঝোড়ো হাওয়া তৈরি হচ্ছে। ভারতের বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যেই এই পরিস্থিতি অনুভূত হচ্ছে। এই বিরল পশ্চিমি ঝঞ্ঝাটি প্রচুর পরিমাণে আর্দ্রতা জোগাচ্ছে এবং বদলে যাচ্ছে আবহাওয়া।

প্রচণ্ড গরম থেকে মুক্তি 

এই ঝঞ্ঝা আসার কয়েক দিন আগেই উত্তর ভারতের অনেক জায়গায় তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গিয়েছিল। দিল্লিতে তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। যা মার্চের তুলনায় অনেক বেশি। কিন্তু এই ঝঞ্ঝার আগমনে তাপমাত্রা ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে স্বস্তি মিলেছে।

আইএমডি-র পূর্বাভাস

ভারতের আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ২০ মার্চ পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই সিস্টেমের অধীনে থাকা এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

(Feed Source: zeenews.com)