
আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নোটিস অনুযায়ী, জরুরি ভিত্তিতে বিমানবন্দরে অবতরণ করছিল বিমানটি। দুর্ঘটনায় অনেকে জখম হয়েছেন বলে খবর। যদিও এনিয়ে সরকারি কোনও তথ্য এখনও সামনে আসেনি। বিমানবন্দরে উদ্ধারকাজ জারি রয়েছে। ঘটনার একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
গত ফেব্রুয়ারি মাসেই বলিভিয়ায় মারাত্মক বিমান দুর্ঘটনা ঘেট। ভেঙে পড়ে একটি কার্গো বিমান। অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। জানা যায়, ব্যাঙ্কের টাকা নিয়ে যাচ্ছিল ওই কার্গো বিমানটি। বলিভিয়ার রাজধানীতে হাইওয়ের উপর ভেঙে পড়ে এই বিমানটি। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য গাড়ির। হাইওয়ের উপর ছড়িয়ে পড়ে প্রচুর টাকা। লা পাজ বিমানবন্দরের কাছে হাইওয়ের উপর ভেঙে পড়ে ওই কার্গো বিমানটি। আহত হন প্রচুর মানুষ। সোশ্যাল মিডিয়ায় এই বিমান দুর্ঘটনার মুহূর্তের ছবি-ভিডিও ভাইরাল হয়ে যায়। সেইসব ছবি-ভিডিওতে দেখা যায়, লা পাজ সংলগ্ন এল অল্টো শহরে একের পর এক গাড়িতে প্রথমে ধাক্কা মারে বিমানটি তারপর শেষ পর্যন্ত কাছের একটি মাঠে ভেঙে পড়ে বিমানটি। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে বলিভিয়াতে। চারপাশে ছড়িয়ে পড়ে কার্গো বিমানের ভাঙা অংশ, গাড়ির ভেঙে যাওয়া বিভিন্ন অংশ। আর এই ধ্বংস্তূপের মধ্যে নিথর কিছু শরীর। বিমান ভেঙে পড়ার পর আগুন লেগে যায় অনেক গাড়িতে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। বলিভিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে সদ্য ছাপানো বিপুল পরিমাণে নোট বোঝাই করা এই বিমানটি যাচ্ছিল অন্য শহরে। কিন্তু টেক অফের পরই লা পাজের কাছে, এল অল্টো শহরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ে বিমানটি। সেই সময় রাস্তায় প্রচুর গাড়ি থাকায় ক্ষতিগ্রস্ত হয় সেগুলিও।
গত মাসেই রাঁচি বিমানবন্দর থেকে টেকঅফের কিছুটা সময় পরেই দুর্ঘটনার কবলে পড়ে দিল্লিগামী যাত্রীবাহী এয়ার অ্যাম্বুলেন্স। ওই উড়ানে মোট ৭ জন আরোহী ছিল খবর পাওয়া যায়। চাতরা জেলার সিমারিয়া থানা এলাকায়, ওই বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়। শেষ অবধি পাওয়া খবরে ৭ জনেরই মৃত্যু হয় বলে জানা যায়।
(Feed Source: abplive.com)
