যুদ্ধ আবহে ক্রমবর্ধমান সংকট! মোদির সঙ্গে ফোনে কথা হল ট্রাম্পের, কী কী নিয়ে আলোচনা?

যুদ্ধ আবহে ক্রমবর্ধমান সংকট! মোদির সঙ্গে ফোনে কথা হল ট্রাম্পের, কী কী নিয়ে আলোচনা?

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বিশ্ব জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপে হরমুজ প্রণালী খোলা রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

ট্রাম্প–মোদির ফোনালাপ, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও হরমুজ প্রণালী খোলা রাখার ওপর জোর

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনায় হরমুজ প্রণালী খোলা রাখা এবং সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোর এই তথ্য জানিয়ে বলেন, দুই নেতা চলমান সঙ্কট এবং তার বৃহত্তর প্রভাব—বিশেষ করে জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথের নিরাপত্তা—নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, “পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী খোলা রাখার গুরুত্বের বিষয়টি উঠে এসেছে।”