Christiano Ronaldo Son Dating: কখনও সোফায় তো কখনও জলে, ২৭ বছরের বোল্ড ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে ১৫-র রোনাল্ডপুত্র চরম অন্তরঙ্গ

Christiano Ronaldo Son Dating: কখনও সোফায় তো কখনও জলে, ২৭ বছরের বোল্ড ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে ১৫-র রোনাল্ডপুত্র চরম অন্তরঙ্গ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হ‌্যামস্ট্রিংয়ের চোটে কাবু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo Injury Update) আপাতত মাঠের বাইরে। মেক্সিকো এবং আমেরিকার বিরুদ্ধে পর্তুগালের আসন্ন জোড়া প্রদর্শনী ম‌্যাচে তাঁকে বাদ দিয়েই ২৬ সদস‌্যের দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্তিনেস। রোনাল্ডো নয়, এবার খবরে তাঁর ফুটবলার পুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র (Cristiano Ronaldo Jr)।

গোপনেই ডেটিং!

সোশ্যাল মিডিয়ায় ১৫ বছরের জুনিয়রের সঙ্গে ২৭ বছরের এক বোল্ড ব্রাজিলিয়ান মডেলের একাধিক ছবি ঘুরছে। একটি ছবিতে দেখা যাচ্ছে যে, মডেলের সঙ্গে হাসি মুখে কাউচে বসে পোজ দিচ্ছে জুনিয়র। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, ওয়াটার স্কুটারে জুনিয়রকে জড়িয়ে রয়েছেন সেই সুন্দরী ব্রাজিলিয়ান। ১২ বছরের বড় মডেলের সঙ্গে গোপনে জুনিয়র ডেট করছে বলেই এখন নেটপাড়ায় বিস্তর চর্চা (Christiano Ronaldo Son Dating)। আর এরপরেই বাতাসে ঘুরছে বিবিধ গল্প।

জুনিয়র সিঙ্গলই!

অতীতে জুনিয়র একাধিক সাক্ষাৎকার এবং পারিবারিক অনুষ্ঠানে স্পষ্ট ভাবে জানিয়েছে যে, তিনি বর্তমানে কারোর সঙ্গেই প্রেমের সম্পর্কে নেই। রোনাল্ডোর পার্টনার জর্জিনা রড্রিগেজ একবার জুনিয়রকে তাঁর ক্রাশ নিয়ে খুনসুটি করেছিলেন। কিন্তু পরে জানা যায় যে, সেই মেয়েটি কেবলই জুনিয়রের একজন বন্ধু ছিল। কোনও প্রেমিকা নয়। ‘আই অ্যাম জর্জিনা’ সিরিজের তৃতীয় সিজনের পঞ্চম পর্বে প্যারিসের ডিজনিল্যান্ডে পরিবারের সঙ্গে ঘোরার সময়ে জুনিয়রের সেই ‘ক্রাশ’ নিয়ে কথা বলেছিলেন। জর্জিনা এবং তাঁর বোন ইভানা কৌতুকচ্ছলেই তাকে  সোরায়া নামের এক মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। জবাবে জুনিয়র চটজলদি উত্তর দেয়, ‘ও ছিল আমার এক বন্ধু, কিন্তু এখন আমাদের আর কথাও হয় না।’ এর আগে জুনিয়রের সঙ্গে বার্সেলোনার প্রাক্তন স্ট্রাইকার লুইস সুয়ারেজের মেয়ে ডেলফিনা সুয়ারেজকে জড়িয়েও গুজব ছড়িয়েছিল।

অজানা মা!

ডেলফিনা এবং জুনিয়রের পরিবারিক সম্পর্ক রয়েছে। তবে সেই গুজবগুলির কোনোও ভিত্তি নেই। বর্তমানে জুনিয়র কারোর সঙ্গেই প্রেম করছেন না বলেই অনেকে মনে করছেন। কারোর কারোর মতে ২৭ বছর বয়সী ব্রাজিলীয় মডেলের সঙ্গে তাঁর সম্পর্কের গল্পও পুরোপুরি বানানো। জুনিয়রের ফোকাস শুধু ফুটবলেই। রোনাল্ডো কখনই জুনিয়রের মায়ের নাম প্রকাশ করেননি। জানা যায় ২০১০ সালে ১৭ জুন এক ওয়েট্রেসের কোল আলো করে এসেছিলেন জুনিয়ক। পরে রোনাল্ডোর সঙ্গে সেই রহস্যময়ীর গোপনে ১০-১৫ মিলিয়ন ডলারে সেটলমেন্ট হয়। চুক্তিতে মহিলার গোপনীয়তা বজায় থাকে এবং রোনাল্ডো একচ্ছত্র অভিভাবকত্ব পান। জুনিয়র বর্তমানে আল-নাসেরের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ যুব দলের হয়ে খেলে। ২০২৬ সালের শুরুতে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের হয়েও অভিষেক করেছে এই ফরোয়ার্ড।

(Feed Source: zeenews.com)