West Asia Crisis: মাত্র ২০ মিনিটে কে বা কারা লুঠে নিল ৮৪০ কোটি? ট্রাম্পের আগেই কে জানত গোপন খবরটা? বিরাট চক্রান্ত

West Asia Crisis: মাত্র ২০ মিনিটে কে বা কারা লুঠে নিল ৮৪০ কোটি? ট্রাম্পের আগেই কে জানত গোপন খবরটা? বিরাট চক্রান্ত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের সবচেয়ে বড় আর্থিক বাজার—ওয়াল স্ট্রিট। এখানে নাকি সবকিছুই ‘ডেটা-ড্রিভেন’, ‘ট্রান্সপারেন্ট’, ‘রুল-বেসড’। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটে, যা সেই পুরো গল্পটাই ভেঙে চুরমার করে দেয়।

এই ঘটনাটা ঠিক তেমনই।

নিউ ইয়র্কের সকাল। সময় সবে সাড়ে ছ’টা পেরিয়েছে। হঠাৎই তেলের বাজারে অস্বাভাবিক তোলপাড়—কেউ বিশাল পরিমাণে ক্রুড অয়েল ফিউচার্স বিক্রি করতে শুরু করল, আর একই সঙ্গে শেয়ার বাজারের ফিউচার্স কিনতে লাগল। এক মিনিটে কয়েক হাজার কোটি টাকার লেনদেন—স্বাভাবিকের পাঁচ-ছ’গুণ বেশি।

এটা বাজারের ভাষায় ‘সিগন্যাল’—কিছু একটা বড় হতে চলেছে।

কিন্তু প্রশ্ন হল—কে জানত?

কারণ, মাত্র ১৫ মিনিট পরেই আসে সেই ‘বড় খবর’। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন—ইরানের সঙ্গে কথাবার্তা হয়েছে, আপাতত হামলা স্থগিত। বাজার সঙ্গে সঙ্গে উল্টো ঘুরে দাঁড়ায়—শেয়ার বাড়ে, তেল পড়ে যায়।

আর সেই আগাম বাজি ধরা ট্রেডার?

২০ মিনিটে তুলে নেয় প্রায় ১০০ মিলিয়ন ডলার—৮৪০ কোটি টাকা।

এখানেই পুরো গল্পটা বদলে যায়।

এটা কি নিছক ‘লাকি ট্রেড’? নাকি সাজানো খেলা?

কারণ, বাস্তবটা হল—এই লেভেলের ট্রেডিং ‘গেসওয়ার্ক’ দিয়ে হয় না। এটা হয় তথ্য দিয়ে। ইনসাইড তথ্য। এমন তথ্য, যা সাধারণ বাজারে তখনও পৌঁছয়নি।

অর্থাৎ, ট্রাম্প পোস্ট করার আগেই যদি কেউ এই পজিশন নেয়, তাহলে তথ্যটা আগে কোথায় ছিল?

আর কারা সেটা জানত?

এখানেই আসে আরও বড় মোচড়। ইরান সরাসরি জানিয়ে দিয়েছে—কোনও আলোচনা হয়নি। পুরো ঘোষণাটাই “বানোয়াট”।

তাহলে কী দাঁড়াল?

একটা ‘খবর’ ছাড়া হল, যা বাজারকে নাড়িয়ে দিল। সেই খবরের আগেই কেউ পজিশন নিল। আর কয়েক মিনিটে শত কোটি টাকা তুলে নিল।

এটা কি শুধু ইনসাইডার ট্রেডিং?

না—এর চেয়েও বড় কিছু?

সম্ভবত এটা ‘মার্কেট ম্যানুফ্যাকচারিং’—যেখানে খবর তৈরি হয়, বাজার নড়ে, আর মুনাফা নির্দিষ্ট হাতে যায়।

আর এই প্রথম নয়।

গত কয়েক বছরে একাধিকবার দেখা গেছে—ভূ-রাজনৈতিক ঘোষণার ঠিক আগে অস্বাভাবিক ট্রেডিং স্পাইক। তারপর খবর। তারপর বিপুল লাভ। প্রতিবারই প্রশ্ন ওঠে, প্রতিবারই তদন্তের কথা হয়—আর তারপর সব চুপ।

কারণ, এই খেলাটা কোথায় হয়?

শুধু বাজারে নয়—ক্ষমতার করিডরে।

যেখানে নীতি তৈরি হয়, সেখানেই তথ্য জন্মায়। আর সেই তথ্য যদি বাজারে নামার আগেই নির্দিষ্ট কিছু হাতে পৌঁছে যায়, তাহলে সেটা আর “ফ্রি মার্কেট” থাকে না—সেটা হয়ে যায় ‘কন্ট্রোলড প্ল্যাটফর্ম’।

এই ঘটনার সবচেয়ে ভয়ংকর দিকটা এখানেই।

আপনি, আমি, সাধারণ বিনিয়োগকারী—আমরা যে বাজারে খেলছি বলে ভাবি, সেটার নিয়ম কি আদৌ সবার জন্য এক?

নাকি খেলার স্ক্রিপ্ট আগে থেকেই লেখা থাকে—আর আমরা শুধু দর্শক?

২০ মিনিটে ৮৪০ কোটি— এটা শুধু একটা সংখ্যা নয়। এটা একটা ইঙ্গিত।

যে, বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় মঞ্চে হয়ত খেলা চলছে— কিন্তু খেলোয়াড় সবার চোখে পড়ে না।

(Feed Source: zeenews.com)