West Asia Crisis: মাত্র ২০ মিনিটে কে বা কারা লুঠে নিল ৮৪০ কোটি? ট্রাম্পের আগেই কে জানত গোপন খবরটা? বিরাট চক্রান্ত
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের সবচেয়ে বড় আর্থিক বাজার—ওয়াল স্ট্রিট। এখানে নাকি সবকিছুই ‘ডেটা-ড্রিভেন’, ‘ট্রান্সপারেন্ট’, ‘রুল-বেসড’। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটে, যা সেই পুরো গল্পটাই ভেঙে চুরমার করে দেয়। এই ঘটনাটা ঠিক তেমনই। নিউ ইয়র্কের সকাল। সময় সবে সাড়ে ছ’টা পেরিয়েছে। হঠাৎই তেলের বাজারে অস্বাভাবিক তোলপাড়—কেউ বিশাল পরিমাণে ক্রুড অয়েল ফিউচার্স বিক্রি করতে শুরু করল, আর একই সঙ্গে শেয়ার বাজারের ফিউচার্স কিনতে লাগল। এক মিনিটে কয়েক হাজার কোটি টাকার লেনদেন—স্বাভাবিকের পাঁচ-ছ’গুণ বেশি। এটা বাজারের ভাষায় ‘সিগন্যাল’—কিছু একটা বড়…
