Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?

March 26, 2026
| No Comments
ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
PF Account : আর বেশিদিন নয়, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট হোল্ডারদের সুবিধা দিতে নতুন উদ্য়োগ নিতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। EPFO 3.0 আপগ্রেডের পরই কর্মীরা পাবেন এই সুবিধা। এবার থেকে PF ফান্ড কাজ করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো। সেই ক্ষেত্রে ATM-এর মতো যখন তখন টাকা তুলতে পারবেন আপনি। পাবেন UPI-পরিষেবা ও ক্লেম সেটলমেন্টের মতো সুবিধা। মূলত, PF-এর টাকা যাতে EPFO কর্মীদের হাতে সহজেই উপলব্ধ হয়, সেই কারণেই এই নতুন আপডেটের প্রস্তাব দিয়েছে সরকার।

আগে সিস্টেমে কী সমস্যা ছিল
আগের সিস্টেমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা ও পাঠানো বেশ ঝক্কির বিষয় ছিল। যাতে পিএফ-এর টাকা তুলতে যাচাইকরণ, কাগজে কলমের ব্যবহার ছিল। এছাড়াও অপেক্ষা করতে হত অনেক সময়। EPFO 3.0-তে ডিজিটাল প্লাটফর্মে কোর ব্যাঙ্কিং সিস্টেম এনে এই সমস্যার সমধান করবে সরকার। যার ফলে যখন তখন টাকা তোলার আবেদন বা তহবিল স্থানান্তরের আবেদন করা যাবে অনলাইনে। তাতে দ্রুত সহজেই টাকা চলে আসবে আপনার কাছে। এর ফলে EPFO-র ৮ কোটি সদস্যরা উপকৃত হবেন।

ATM ও UPI পরিষেবার সুবিধা
এই নতুন প্রস্তাবিত পরিষেবা চালু হলে, প্রভিডেন্ট ফান্ডের টাকা এটিএম কার্ড বা UPI-এর মাধ্যমে তোল যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার মতো এই পরিষেবার মাধ্যমে অনুমোদিত PF-এর একাংশ তুলতে পারবেন সদস্যরা। জরুরিকালীন চিকিৎসা, শিক্ষা, বেকারত্ব ও বর্তমান নিয়মের আওতায় তোলা যাবে এই টাকা।

কত দিনের মধ্যে চালু হবে এই পরিষেবা 
AUM ওয়েলথের প্রতিষ্ঠাতা অমিত সুরি জানিয়েছেন, আগামী দিনে এই আপডেট এসে গেলে একেবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো সহজেই পিএফ অ্য়াকাউন্ট কাজ করবে। অনেক সহজে হয়ে যাবে পিএফ সংক্রান্ত কাজ কর্ম। তবে EPFO 3.0 বাস্তবায়িত হতে সময় লাগবে কমপক্ষে ১২-২৪ মাস।

অটোমেটিক ক্লেম সেটলমেন্টের সুবিধা পাবেন আপনি
নতুন পদ্ধতি চালু হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার দাবি করা টাকা হাতে আসবে অনেক কম সময়ে। এখানে স্বয়ক্রিয়ভাবেই আধার যাচাইকরণ, ডিজিটাল KYC ছাড়াও সিস্টেম অনুযায়ী যাচাই প্রক্রিয়া রয়েছে। আগে সদস্যদের অ্যাকাউন্ট যাচাই করে ক্লেইম পেতে সপ্তাহখানেক সময় লেগে যেত। এখান অ্যাডভান্স ক্লেমের অটো সেটলমেন্টের পরিসীমা আগেই বাড়ানো হয়েছে । আগামী দিনে এই সেটলমেন্ট করাতে আপনাকে আর অফিসে যেতে হবে না।

সারা দেশে সহজেই ফান্ড ট্রান্সফার
আগামী দিনে EPFO 3.0 বাস্তবায়িত হলে কাজ ছেড়ে অন্য অফিসে যোগ দিলেও পিএফ ট্রান্সফারে সমস্যা হবে না। সেই ক্ষেত্রে মালিকপক্ষের অনুমিত ছাড়াই ট্রান্সফার হয়ে যাবে আপনার পিএফ-এর টাকা। তবে সেই ক্ষেত্রে ইপিএফও সদস্যের KYC ভেরিফায়েড হতে হবে। তবেই ভারতের যেকোনও শহরে গেলেও আপনার কোনও সমস্যার মুখে পড়তে হবে না।

(Feed Source: abplive.com)

দেশ
, EPFO 3.0, PF Account, Provident Fund

Post navigation

← জ্বালানির অভাবে কি সত্যিই এবার থমকে যাবে সব?
Armaan Malik: চুপিসাড়ে বাবা হলেন আরমান মালিক: এই নিয়ে পাঁচবার, মুম্বই থেকে লাস্ট আপডেট →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda