
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে মহিলা ও শিশু-সহ মৃত ১০। আহত ৩৫ জনেরও বেশি।
পুলিস সূত্রে খবর, আজ বৃহস্পতিবার সন্ধেয় মধ্যপ্রদেশে ছিন্দওয়াড়া জনসভা ছিল মুখ্যমন্ত্রী মোহন যাদবের। সেই সভা থেকে ফেরার দুর্ঘটনার কবলে পড়েন একটি বাস। নাগপুরে সিমারিয়ার কাছে পিকআপ ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে তখন ৪৭ জন যাত্রী ছিলেন। প্রাণ হারিয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছে। আহত ৩৫ জনেরও বেশি। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
এক্স হ্যান্ডেল পোস্টে এই দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।
आज शाम को छिंदवाड़ा-नागपुर रोड पर हुई सड़क दुर्घटना हृदय विदारक है। प्रभावित परिवारों के प्रति मेरी संवेदनाएं हैं। परमपिता परमात्मा से प्रार्थना है कि सभी दिवंगतों की आत्मा को शांति प्रदान करें। घायलों के शीघ्र स्वास्थ्य लाभ के लिए कामना करता हूँ।
मैंने संबंधित अधिकारियों को…
— Dr Mohan Yadav (@DrMohanYadav51) March 26, 2026
পরিস্থিতির নজর রাখতে ভোপালে কন্ট্রোল রুম খুলেছে রাজ্য সরকার। আহতদের বিনামূল্য চিকিত্সার ব্যবস্থাও করেছেন প্রশাসন।
(Feed Source: zeenews.com)
