
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল (IPL 2026) শুরুর দু’দিন আগেই বড় ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের। ২৬ মার্চ বৃহস্পতিবার বিসিসিআই (BCCI), ২০২৬-২৭ মরসুমের জন্য, সব ফরম্যাট মিলিয়ে সিনিয়র পুরুষ দলের জমজমাট ঘরোয়া সূচি ঘোষণা করে দিল। (India’s Full Home Season Schedule For 2026-27)। ভারত সফরে ৪ দেশ। ১৭ ভেন্যুতে হবে ২২ ম্যাচ। থাকছে বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাস্কার ট্রফি (Border-Gavaskar Trophy 2026-27)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাইভোল্টেজ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
সেপ্টেম্বর-জানুয়ারি
আসন্ন ঘরোয়া মরসুমের ঠাসা ক্রিকেট শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বরে। শেষ হবে আগামী বছর জানুয়ারিতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ওডিআই ও ৫ টি-২০ আই সিরিজ দিয়ে শুরু। তারপর আসছে শ্রীলঙ্কা। দুই সংস্করণ মিলিয়ে ডজন ম্যাচ। ৩ ওডিআই এবং ৩ টি-২০আই। শ্রীলঙ্কা ফেরার পর আসছে জিম্বাবোয়ে। তিনটি ওডিআই খেলবে ভারত-জিম্বাবোয়ে। ৩ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শুভারম্ভ। জিম্বাবোয়ের পালা মিটিয়ে ভারত খেলবে ঐতিহ্যের বর্ডার-গাভাসকর ট্রফি। ২০২৭ সালে রয়েছে ফের ওডিআই বিশ্বকাপ। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বেশি করে ম্যাচ প্র্যাকটিস দিতেই যে ওডিআইয়ের সংখ্যা বাড়বে, তার ইঙ্গিত আগেই ছিল। আর সূচি ঘোষণা হতেই তা স্পষ্ট হয়ে গেল।
ভারতে ওয়েস্ট ইন্ডিজের সফর:
২৭ সেপ্টেম্বর: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওডিআই, তিরুবনন্তপুরম
৩০ সেপ্টেম্বর: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওডিআই, গুয়াহাটি
৩ অক্টোবর: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় ওডিআই, মুল্লানপুর
৬ অক্টোবর: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টি-টোয়েন্টিআই, লখনউ
৯ অক্টোবর: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টি-টোয়েন্টিআই, রাঁচি
১১ অক্টোবর: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় টি-টোয়েন্টিআই, ইন্দোর
১৪ অক্টোবর: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, চতুর্থ টি-টোয়েন্টিআই, হায়দরাবাদ
১৭ অক্টোবর: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, পঞ্চম টি-টোয়েন্টিআই, বেঙ্গালুরু
ভারতে শ্রীলঙ্কার সফর:
১৩ ডিসেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা, প্রথম ওডিআই, নয়াদিল্লি
১৬ ডিসেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় ওডিআই,, বেঙ্গালুরু
১৯ ডিসেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা, তৃতীয় ওডিআই, অমদাবাদ
২২ ডিসেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা, প্রথম টি-টোয়েন্টিআই, রাজকোট
২৪ ডিসেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টি-টোয়েন্টিআই, কটক
২৭ ডিসেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা, তৃতীয় টি-টোয়েন্টিআই, পুণে
ভারতে জিম্বাবোয়ের সফর:
৩ জানুয়ারি: ভারত বনাম জিম্বাবুয়ে,প্রথম ওডিআই, কলকাতা
৬ জানুয়ারি: ভারত বনাম জিম্বাবুয়ে, দ্বিতীয় ওডিআই, হায়দরাবাদ
৯ জানুয়ারি: ভারত বনাম জিম্বাবুয়ে, তৃতীয় ওডিআই, মুম্বই
ভারতে অস্ট্রেলিয়ার সফর:
২১-২৫ জানুয়ারি: ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রথম টেস্ট, নাগপুর
২৯ জানুয়ারি – ২ ফেব্রুয়ারি: ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্ট, চেন্নাই
১১-১৫ ফেব্রুয়ারি: ভারত বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টেস্ট, গুয়াহাটি
১৯-২৩ ফেব্রুয়ারি: ভারত বনাম অস্ট্রেলিয়া, চতুর্থ টেস্ট, রাঁচি
২৭ ফেব্রুয়ারি – ৩ মার্চ: ভারত বনাম অস্ট্রেলিয়া, পঞ্চম টেস্ট, অমদাবাদ
(Feed Source: zeenews.com)
