Petrol-Diesel Price: ইরানযুদ্ধ ও জ্বালানিসংকটের আবহে পেট্রল-ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকারের; দাম বাড়ছে, না, কমছে?

Petrol-Diesel Price: ইরানযুদ্ধ ও জ্বালানিসংকটের আবহে পেট্রল-ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকারের; দাম বাড়ছে, না, কমছে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতিতে (Middle East Crisis) জ্বালানি নিয়ে উদ্বেগের মধ্যেই পেট্রল-ডিজেলের দাম বাড়বে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এবং গ্যাসের দাম বাড়লেও পেট্রল-ডিজেলের দাম বাড়েনি। সরকারের তরফে পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর (Petrol Diesel Price Hike) কোনও ইঙ্গিতও দেওয়া হয়নি। যদিও গতকাল, বৃহস্পতিবার ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি জ্বালানি বিক্রেতা সংস্থা নায়রা এনার্জি (Nayara Energy) পেট্রলের দাম প্রতি লিটারে ৫ টাকা (raising petrol by ₹5) এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৩ টাকা করে বৃদ্ধি (diesel by ₹3 per litre) করেছে। এদিকে এই আবহে এবার পেট্রল-ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পেট্রল-ডিজেলের দামে লাগাম টানতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার (government reduced additional excise duty on petrol and diesel)।

ডিজেলে শূন্য!

আজ, শুক্রবার,কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজেল দুটিরই অতিরিক্ত শুল্ক কমিয়েছে। লিটার প্রতি ১০ টাকা করে শুল্ক কমানো হয়েছে। এতদিন পেট্রলে লিটার প্রতি ১৩ টাকা অতিরিক্ত শুল্ক দিতে হত। এবার ১০টাকা করে শুল্ক কমানোয় পেট্রলের উপর শুল্ক কমে হল লিটার প্রতি ৩ টাকা। আর ডিজেলে প্রতি লিটার ১০টাকা করে শুল্ক দিতে হত। অতিরিক্ত শুল্ক কমানোয় এবার তা-ও দিতে হবে না। এর অর্থ, ডিজেলের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক শূন্য। যুদ্ধ-পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। প্রসঙ্গত, পেট্রল-ডিজেলে শুল্ক কমানোর পাশাপাশি বিমানের অন্তঃশুল্কও কমানো হয়েছে।

স্বস্তি মধ্যবিত্তের?

এবার প্রশ্ন হল– এই পদক্ষেপের ফলে কি স্বস্তি পেতে চলেছেন সাধারণ মধ্যবিত্ত? এই শুল্ক কমলেই যে পেট্রল-ডিজেলের দাম কমবে, তেমনটা কিন্তু না-ও হতে পারে। তবে, বিশেষজ্ঞরা বলছেন পেট্রল-ডিজেলের দামে একটা প্রভাব পড়তে চলেছে।  বেশি দামে তেল কিনতে যে বিপুল ক্ষতি হচ্ছে, সেটা মেরামতির একটা চেষ্টা সরকার করছে। তবে সেই চেষ্টার ফলে সাধারণ মানুষ রিলিফ পাবেন কি না, তা স্পষ্ট নয়।

অর্থনীতিবিদদের অভিমত

এই বিষয়ে অর্থনীতিবিদেরাও মোটামুটি একমত। তাঁরা বলছেন, এই মুহূর্তে মধ্যবিত্তের লাভ না হলেও তাঁদের ক্ষতিও হবে না, বা কম ক্ষতি হবে। মানে, ভবিষ্যতে যা-ই হোক, এই মুহূর্তে তেলের জন্য তাঁদের ট্যাঁক থেকে কম কড়ি খসবে। কেননা, পৃথিবীতে যে হারে তেলের দাম বাড়ছে, সেখানে যদি এদেশে তেলের দাম একই থেকে যায়, তবে সেটা তো অত্যন্ত স্বস্তির বিষয়ই, নয়? সেদিক থেকে সব মহল থেকেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানানো হচ্ছে। তবে, কতদিন এটা করা সম্ভব হবে সেই বিষয়েও তাঁরা সংশয় প্রকাশ করেছেন।

যুদ্ধ-পরিস্থিতিতে বৈঠক

এদিকে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ-পরিস্থিতি নিয়ে আজই মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই জরুরি বৈঠকটি করবেন প্রধানমন্ত্রী। সন্ধে সাড়ে ৬টা নাগাদ বৈঠক। তবে ভোটমুখী রাজ্যগুলি বাদ থাকছে। জানা গিয়েছে, ভোটমুখী রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে পরে আলাদাভাবে বৈঠক করা হবে, অন্তত তেমনই সূত্রের খবর।

(Feed Source: zeenews.com)