Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

PSL 2026 WATCH: জার্সিতে মুছতেই সাদা বল লাল! ‘জীবনে এরকম কিছু দেখিনি’, পিএসএলে হতবাক লাবুশানে

March 29, 2026
| No Comments
PSL 2026 WATCH: জার্সিতে মুছতেই সাদা বল লাল! ‘জীবনে এরকম কিছু দেখিনি’, পিএসএলে হতবাক লাবুশানে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৬ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ (The Pakistan Super League)। পিএসএল আর বিতর্ক একেবারে হাত ধরাধরি করেই চলে। দেশ হোক আন্তর্জাতিক ক্রিকেট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) মুখ পোড়ানোর রুটিন মাফিক অভ্যাস হয়ে গিয়েছে। এবারও বিবিধ বিতর্কে জর্জরিত পিএসএল (PSL 2026)। সাম্প্রতিক সংযোজন- বলের রং বদল! খেলা চলাকালীন সাদা বল লাল হয়ে গেল! (Ball colour changing from white to red)

সাদা বল কীভাবে লাল হয়ে গেল?

পিএসএলের উদ্বোধনী ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেন মুখোমুখি হয়েছিল। এই ম্যাচ ঘিরেই যাবতীয় নেতিবাচক আলোচনার শুরু! ম্যাচের প্রথম ইনিংসে, যখন শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স ব্যাট করছিল, তখন ক্যামেরায় এমন এক দৃশ্য ধরা পড়ে যা দেখে সকলেই চমকে যায়। যেখানে বলের সাদা রং বদলে গিয়ে লালচে হয়ে যাচ্ছিল! হায়দরাবাদ কিংসমেনের খেলোয়াড়রা বলটিকে চকচকে করাতেই নিজেদের জার্সিতে ঘষছিল। এর পরেই জার্সির মেরুন ডাই সাদা বলে লেগে যায় এবং বলটি কিছুটা গোলাপি আভা ফুটে ওঠে। এমনকী দর্শকরাও বিষয়টি লক্ষ্য করেন। যার এজেরে হায়দরাবাদ তীব্র ট্রোলড হয়েছে।

 March 26, 2026

ঘটনায় হতবাক অধিনায়ক মার্নাস লাবুশানে

ম্যাচ শেষ হওয়ার পর হায়দরাবাদের অধিনায়ক মার্নাস লাবুশানে সাংবাদিক বৈঠক করে জানান যে, গোটা কেরিয়ারে তিনি এমন কিছু দেখেননি। দ্বিতীয় ওভারের পরেই আমি আম্পায়ারদের জিজ্ঞেস করেছিলাম, ব্যাপারটা কী? বল তো লাল হয়ে যাচ্ছে। নিশ্চয়ই পোশাক বা এ জাতীয় কিছু থেকে এমনটা হচ্ছে। আমি এর আগে এমন কিছু কখনও দেখিনি। আমি অবশ্য কয়েকবার দেখেছি যে, কারো ব্যাটে কিছু লেগে আছে এবং তা বলে চলে এসেছে। কিংবা বল প্যাডে লেগে প্যাডের রংয়ের কিছুটা উঠে গিয়েছে। কিন্তু পোশাকের কারণে এমনটা হতে আমি কখনও দেখিনি। তবে আমি নিশ্চিত যে, আগামী কয়েক ম্যাচের মধ্যেই তারা এই সমস্যার সমাধান করে ফেলবে। বোঝাই যাচ্ছে যে জার্সি কতটা নিম্নমানের হলেই এমন ঘটতে পারে!

ম্যাচে লাহোর কালান্দার্স জয়ী

ম্যাচে ৬৬ রানের দুর্দান্ত জয় পেয়েছে লাহোর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে শাহিনরা ১৯৯ রান তুলেছিলেন। দলের ওপেনার ফখর জমন খেলেন ৩৯ বলে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। পাশাপাশি হাসেবুল্লাহ খান ২৮ বলে অপরাজিত ৪০ রান করে দলকে ১৯০-র গণ্ডি পার করাতে বড় ভূমিকা নিয়েছিলেন। জবাবে ব্যাট করতে নেমে ১৩০ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ। লাহোরের হয়ে বল হাতে দাপট দেখান উবেইদ শাহ, সিকান্দার রাজা এবং হারিস রউফ। প্রত্যেকেই নেন ২টি করে উইকেট। এছাড়া শাহিন ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট নিয়েছেন। পশ্চিম এশিয়ার সংকটের জেরে নিরাপত্তার কারণেই দর্শকশূন্য স্টেডিয়ামে চলছে পিএসএল। টুর্নামেন্ট সীমাবদ্ধ মাত্র দুই শহরে—লাহোর এবং করাচি। পাশাপাশি আসন্ন আইপিএলের জন্য অনেক বিদেশি ক্রিকেটার দলবদল করায় পিএসএল কিছুটা তারকা-শূন্যতায়ও ভুগছে।

(Feed Source: zeenews.com)

খেলা
, ball colour mystery explained, ball tampering PSL 2026, cricket ball colour change truth, cricket controversy PSL, cricket fans reaction PSL, cricket news breaking PSL, cricket shocking moment PSL, cricket viral incident 2026, Fakhar Zaman PSL 2026 news, Hyderabad vs Lahore PSL news, IPL vs PSL controversy, Lahore Qalandars match news, Pakistan cricket latest update, Pakistan Super League controversy 2026, PSL 2026 ball colour change, PSL 2026 highlights viral, PSL 2026 opening match viral, PSL 2026 viral moment, PSL behind closed doors news, PSL Karachi Lahore matches news, PSL latest news today, PSL match ball mystery, PSL overseas players IPL replacement, PSL social media buzz, PSL trending video 2026, PSL umpire controversy, PSL viral video ball colour, PSL vs IPL 2026 news, PSL white ball turning red, Shaheen Afridi PSL controversy

Post navigation

← Iran-Israel War: পাকিস্তানের উপরই ভয়ংকর মিসাইল হামলা ইসরায়েলের? ইসলামাবাদের হুংকার– সাবধান, আমরা কিন্তু শেষ করে দেব
Summer Gardening: গরমে ছাদে, বারান্দায় ফলবে রসাল স্ট্রবেরি, বেদানা, পেয়ারা, লেবু! মোক্ষম টোটকা দিলেন বাগান বিশেষজ্ঞ →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda