ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন

ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
বেঙ্গালুরু: শনিবার (২৮ মার্চ) IPL 2026-এর প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয়েছে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচে বেঙ্গালুরু টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তবে সকলের নজর কেড়ে নিয়েছে RCB-র প্রথম একাদশ। যেখানে অভিনন্দন সিংহ (Abhinandan Singh) রয়েছেন। যে নামটি সবার দৃষ্টি আকর্ষণ করে নিচ্ছে।

এই ম্যাচে খেলেই অভিনন্দন আইপিএলে (IPL) অভিষেক ঘটিয়েছেন। অভিনন্দন এখনও পর্যন্ত একটিও রঞ্জি ট্রফির ম্যাচ খেলেননি। কিন্তু তা সত্ত্বেও তিনি সরাসরি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশে জায়গা করে নিয়েছেন। অভিনন্দন সম্প্রতি মরশুমের শুরুতে বিরাট কোহলিকে ২ বার আউট করে বেশ হইচই ফেলে দিয়েছিলেন। অভিনন্দন মরশুমের শুরুতে একটি প্রস্তুতি ম্যাচে কোহলিকে ২ বার আউট করেছিলেন। কে এই অভিনন্দন সিংহ?

আরসিবি রিটেন করেছে

আরসিবি এবারের আইপিএলের জন্য অভিনন্দনকে রিটেন করেছে। আরসিবি ফ্র্যাঞ্চাইজি ২০২৫ সালের মেগা নিলামে অভিনন্দনকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে কিনেছিল। যদিও গত মরসুমে তাঁকে একটিও ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি।

কে এই অভিনন্দন সিংহ?

অভিনন্দন একজন ফাস্টবোলার, যিনি উত্তরপ্রদেশের ক্রিকেটার। তাঁর বয়স ২৮ বছর। ৩০ মার্চ অর্থাৎ দুদিন পর তাঁর ২৯ বছর বয়স হবে।

রঞ্জি ট্রফিও খেলেননি, তাহলে কীভাবে আইপিএলে?

অভিনন্দন কোনও ঘরোয়া ক্রিকেট খেলেননি, যার মধ্যে রয়েছে রঞ্জি ট্রফি, লিস্ট-এ এবং টি-২০ ক্রিকেট (সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি)। অভিনন্দন শিরোনামে উঠে আসেন ইউপি টি-২০ লিগে দুর্দান্ত পারফর্ম করার পরে। তিনি টুর্নামেন্টে লখনউ ফ্যালকন্সের হয়ে ১০ ইনিংসে ১৫ উইকেট নিয়েছিলেন। এর পরে আরসিবি তাঁকে মেগা নিলাম থেকে কিনেছিল। অবশেষে ২৮ মার্চ চিন্নাস্বামী স্টেডিয়ামে অভিনন্দন আইপিএলে অভিষেক ঘটানোর সুযোগ পেলেন।

হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে RCB-র দল

বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুণাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিংহ, জেকব ডাফি (দেবদত্ত পাড়িক্কল – ইমপ্যাক্ট প্লেয়ার) ও সূয়শ শর্মা

(Feed Source: abplive.com)