Madhya Pradesh: ১৪ মিনিটের লাইভ, শেষে হাত নেড়ে ফ্লাইং কিস: অন ক্যামেরায় সিলিং ফ্যান থেকে ঝুলে গেলেন তরুণ

Madhya Pradesh: ১৪ মিনিটের লাইভ, শেষে হাত নেড়ে ফ্লাইং কিস: অন ক্যামেরায় সিলিং ফ্যান থেকে ঝুলে গেলেন তরুণ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪ মিনিটের লাস্ট লাইভ। ইনস্টাগ্রামে লাইভ আসার পর মারাত্মক পদক্ষেপ ২২ বছরের যুবকের। মৃত যুবকের নাম মনোজ রাজাক। পুলিস জানিয়েছে, শনিবার লাইভ করার সময় মনোজ তাঁর বন্ধুদের শেষবার হাত নাড়িয়ে ফ্লাইং কিস দেয়। ঠিক তারপরই সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি মধ্যপ্রদেশের।

ইতোমধ্যেই মধ্যপ্রদেশের দেহাত থানায় মৃত্যুর মামলা দায়ের হয়েছে। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, মনোজের মা অনেক আগে মারা গিয়েছেন। পরিবার থেকে জানা যায়, বাবার দ্বিতীয় বিয়ের পর থেকে তিনি ভাড়া ঘরে আলাদা থাকতেন। মনোজ পেশায় প্লাম্বার। এছাড়াও তিনি নিজের ঘর থেকে রেডিমেড জামাকাপড়ও বিক্রি করতেন। বন্ধুরাও জানিয়েছে, মনোজ খুবই ভালো স্বভাবের মানুষ ছিলেন।

মনোজের বন্ধু শুভম জানিয়েছেন, ইনস্টাগ্রামে তাকে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখে তারা তড়িঘড়ি ছুটে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। রাত সাড়ে দশটা নাগাদ পৌঁছে দেখেন যে, মনোজ আর নেই। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিস।

আরও জানা গিয়েছে, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে। মনোজের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেখান থেকে তাঁর কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে তিনি এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে এক তরুণী চিকিত্‍সক আত্মঘাতী হয়। জানা যায়, প্রাণঘাতী পটাশিয়াম ক্লোরাইড শরীরে ইনজেক্ট করে চরম পদক্ষেপ নেন। মৃত তরুণীর নাম তনভী।

পুলিস সূত্রে জানা যায়, তনভীকে অচেতন অবস্থায় গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়। ফরেন্সিক বিশেষজ্ঞ ও পুলিস এই আত্মহত্যাকাণ্ডে ক্লিনিকাল নিখুঁততা দেখে হতবাক হয়ে গিয়েছে। তদন্তকারীরা বলেন, তনভী তার গাড়ির গ্র্যাব হ্যান্ডেল থেকে ১০০ মিলিলিটার পটাশিয়াম ক্লোরাইডের একটা আইভি বোতল ঝুলিয়ে রেখেছিলেন। সেটা একটি ক্যানুলা দিয়ে তার নিজের হাতে প্রবাহিত হয়েছিল। কয়েক ঘণ্টার পর ড্রিপটি মারাত্মক হাইপারক্যালিমিয়া সৃষ্টি করেছে। হাইপারক্যালিমিয়াতে অতিরিক্ত পটাশিয়াম হৃদপিণ্ডে মারাত্মক সমস্যা সৃষ্টি করে, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট ঘটে।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(Feed Source: zeenews.com)