Actor Rahul Banerjee Passed Away: বিকেল সাড়ে পাঁচটা, শুটিং চলছিল—হঠাৎই জলে পড়ে গেলেন রাহুল-শ্বেতা! তারপর? বিবৃতি জারি করল ওড়িশা পুলিশ

Actor Rahul Banerjee Passed Away: বিকেল সাড়ে পাঁচটা, শুটিং চলছিল—হঠাৎই জলে পড়ে গেলেন রাহুল-শ্বেতা! তারপর? বিবৃতি জারি করল ওড়িশা পুলিশ

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু প্রসঙ্গে কী জানালেন ওড়িশার বালাসোরের এসপি?

কী জানাল পুলিশ?

বালাসোর: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় বালাসোরের অতিরিক্ত পুলিশ সুপার গায়ত্রী প্রধান জানান, “ঘটনাটি গতকাল বিকেল প্রায় ৫টা ৩০ মিনিট নাগাদ ঘটে। বাংলার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী শ্বেতা মিশ্র তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং করছিলেন। জলের মধ্যে একটি নাচের দৃশ্য শুটিং করার সময় তিনি একটি গর্তে পড়ে যান। এরপর তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে অভিনেত্রী শ্বেতা মিশ্রের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। প্রোডাকশন টিম প্রয়োজনীয় কোনও অনুমতি নেয়নি… সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।”