ফ্যানের ব্লেডে ময়লার ‘লেয়ার’…! তুড়িতে হবে ‘ঝকঝকে-তকতকে’, শিখে নিন ‘পাঁচ’ মোক্ষম টেকনিক!

ফ্যানের ব্লেডে ময়লার ‘লেয়ার’…! তুড়িতে হবে ‘ঝকঝকে-তকতকে’, শিখে নিন ‘পাঁচ’ মোক্ষম টেকনিক!

Ceiling Fan Tips: চৈত্রমাস পড়তে না পড়তেই নিশ্চই ঘর ঝাড়ার কাজে লেগে পড়েছেন! কিন্তু বাকি সব তো সামলে নেবেন, কী পরে পরিষ্কার করবেন সিলিং ফ্যানের পুরু ময়লা? মাসের পর মাস ধরে তেলচিটে হয়ে যাওয়া ফ্যান মিনিটে পরিষ্কার করবে দুর্দান্ত ঘরোয়া ‘কৌশল’! শিখে নিন এই বেলা। কাজে দেবে, সিওর!

প্রতিদিন ঘর পরিষ্কার রাখা সহজ কাজ নয়। আমরা যতই পরিষ্কার করি না কেন, এখানে-সেখানে কিছু ময়লা বা ধুলো থেকেই যায়। অন্যদিকে, আমরা কিছু জিনিস শুধু উৎসবের দিন বা বিশেষ অনুষ্ঠানে পরিষ্কার করার অভ্যাস করে ফেলি। সেই জিনিসগুলিতে হাজার ময়লা জমে গেলেও আমাদের চোখ এড়িয়ে যায়।

কিছু কিছু জিনিস পরিষ্কারের হ্যাপাও অনেক বেশি। এরকমই একটি জিনিস হল বাড়ির সিলিং ফ্যান। আমরা এটি প্রতিদিন পরিষ্কার করি না বা করতে পারি না কারণ সিলিং ফ্যানের ময়লা তেলচিটে ধুলো হাতের নাগালে থাকে না তাই কী ভাবে পরিষ্কার হবে তাই নিয়ে চিন্তায় পরে যান অনেকেই।

যেহেতু সিলিং ফ্যান এমন একটি জিনিস যা শুধু বাড়িতে লোকজন এলে না কালেভদ্রে বিশেষ দিনেই পরিষ্কার করা হয়, তাই ক্রমশ আমাদের বেখেয়ালেই এতে প্রচুর ধুলো জমতে থাকে। চাইলেই সঙ্গে সঙ্গে সেই ধুলো পরিষ্কার করাও কঠিন। আর তাতেই ধুলোর পুরু আস্তরণ জমে যায় একটা সময়।

আপনিও কি এই সমস্যার সম্মুখীন হন বাড়িতে? গরম আসতে না আসতেই আপনারও যদি এমন সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে এটিকে সহজে পরিষ্কার করার টেকনিকগুলি জেনে নিন আজ এই প্রতিবেদনে।

বালিশের কভার: আপনার মুখের উপর ধুলো না ঝেড়ে, সম্পূর্ণ নির্ঝঞ্ঝাটে সিলিং ফ্যান পরিষ্কার করার জন্য বালিশের কভার একটি দারুণ উপায়। কী ভাবে ব্যবহার করবেন বালিশের কভার এই কাজে?

সিলিং ফ্যান পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়ার পর, বাড়ি থেকে একটি পুরনো বালিশের কভার নিন। তারপর, বালিশের কভারটি দিয়ে সিলিং ফ্যানের ব্লেডগুলো ঢেকে দিন। ব্লেডগুলো পরিষ্কার করার জন্য কভারটি শক্ত করে ধরুন এবং ধীরে ধীরে টেনে বের করুন। সিলিং ফ্যানের ব্লেডের ধুলো এতে বালিশের কভারের ভিতরে চলে যাবে। আর আপনার হাতে ধুলো না লাগিয়েই আপনার বাড়ির সিলিং ফ্যানটিও পরিষ্কার হয়ে যাবে ম্যাজিকের মতো।তবে এটি করার আগে, আপনার একটি ফেস মাস্ক পরা জরুরি।

ভ্যাকুয়াম ক্লিনার: আমরা সবাই কোনও না কোনও সময়ে ভ্যাকুয়াম ক্লিনারের আবিষ্কারকের কাছে কৃতজ্ঞ হয়ে যায়। কেন জানেন? কারণ এটি আমাদের পরিষ্কার করার কাজ অনেক সহজ করে দিয়েছে। আপনি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আপনার সিলিং ফ্যান পরিষ্কার করতে পারেন। তবে এক্ষেত্রেও নিতে হবে কিছু ‘কৌশল’।

ভ্যাকুয়াম ক্লিনারটিকে একটি বড় লাঠির সঙ্গে সংযুক্ত করুন। মুখ ভালভাবে ঢেকে, সিলিং ফ্যানটি পরিষ্কার করতে ভ্যাকুয়াম ক্লিনারটি ব্যবহার করুন। দেখবেন কিছুক্ষণেই ফ্যানের ব্লেডের ধুলো গায়েব হয়ে যাবে।

মোজা: আপনার কাছে পুরনো মোজা থাকলে, সেগুলো ফেলে দেবেন না। জানলে অবাক হবেন, সিলিং ফ্যান পরিষ্কার করতে এগুলো দুর্দান্ত ভাবে কাজে লাগতে পারে। প্রথমে, একটি পুরোনো মোজা নিন। এটিকে জলে ভিজিয়ে সিলিং ফ্যানের পাল্লায় রাখুন। দুই হাত দিয়ে মোজাটির দুই প্রান্ত ধরে আলতো করে ধুলো পরিষ্কার করুন। সিলিং ফ্যানটি কয়েক মিনিটেই একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে।

মাকড়সার জাল পরিষ্কার করার ব্রাশ: প্রতিটি বাড়িতে একটি মাকড়সার জাল পরিষ্কার করার ব্রাশ থাকা আবশ্যক। এই ব্রাশটি থাকলে আপনি সহজেই সিলিং ফ্যান পরিষ্কার করতে পারবেন। যেহেতু এই ব্রাশটির গঠন মাকড়সার জালের মতো গোলাকার, তাই এর ধুলো এবং ময়লা পরিষ্কার করা খুব সহজ।

এই ব্রাশটি একটি লম্বা লাঠির মাথায় বেঁধে নিন। কাপড় দিয়ে নাক ও মুখ ঢেকে লাঠিটি দিয়ে সিলিং ফ্যানের চারপাশ পরিষ্কার করুন। যদি এতদিন আপনার সিলিং ফ্যান পরিষ্কার করতে অসুবিধা হয়ে থাকে, তবে এই আইডিয়াগুলি ট্রাই করলে আশা করি আর তেমন বেগ পেতে হবে না।

ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।

(Feed Source: news18.com)