)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরপর দু’বার টি-২০ বিশ্বকাপ জেতার খুশিতে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) কিছুদিন আগেই নিজেকে ১২০ মিলিয়নের সুপারকার দিয়েছিলেন। প্রায় ১২ কোটি টাকা খরচ করে বিদেশ থেকে আনিয়েছিলেন ‘ফেরারি টুয়েলভ সিলিন্ড্রি’ (Hardik Pandya Ferrari 12Cilindri)। ঘটনাচক্রে দেশের আর কোনও ক্রিকেটারের গ্যারেজেই এত দামি গাড়ি নেই। হার্দিকের কালেকশনে দুর্দান্ত সব গাড়িই রয়েছে। আর এবার গার্লফ্রেন্ড মাহিকা শর্মাকে স্টার অলরাউন্ডার গিফট করলেন একটি বিলাসবহুল গাড়ি (Hardik Pandya’s Girlfriend Mahieka Sharma)। ভারতে প্রথম মাহিকা (ওরফে হার্দিকই) সেই গাড়ির মালিক হলেন।
মাহিকাকে কোন গাড়ি দিলেন হার্দিক? মাহিকা উপহারে পেলেন মার্সিডিজ বেঞ্জ ভি-ক্লাস (Mercedes-Benz V-Class)। যা প্রিমিয়াম লাক্সারি সেগমেন্টের গাড়ি। মুম্বইয়ে মার্সিডিজের শোরুম অটোহ্যাঙ্গার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডই হার্দিক-মাহিকাকে এই গাড়ি ডেলিভারি করেছে। শোরুমের ইনস্টাগ্রামে হ্যান্ডেল থেকেই হার্দিক-মাহিকার হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার ছবি শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘অটো হ্যাঙ্গার অত্যন্ত গর্বের সঙ্গে হার্দিক পাণ্ডিয়া এবং মাহিকা শর্মার কাছে ভারতের প্রথম মার্সিডিজ বেঞ্জ ভি-ক্লাস তুলে দিল। এক প্রকৃত মাইলফলক! এক সত্যিই বিশেষ হস্তান্তর!’ এই পোস্ট প্রায় লক্ষাধিক লাইক পেয়েছে।
মার্সিডিজ বেঞ্জ ভি-ক্লাসের স্পেসিফিকেশন: এই গাড়িতে ১৯৫০ সিসি (ডিজেল – ২৩৭ পিএল) / ১৯৯৯ সিসি (পেট্রোল মাইল্ড হাইব্রিড – ২২৮ বিএইচপি + ২০ বিএইচপি) ইঞ্জিন রয়েছে। সঙ্গে ৯-স্পিড অটোমেটিক (৯জি ট্রনিক) ট্রান্সমিশন। ৫৩৭০ মিমি দৈর্ঘ্যের গাড়িতে দেওয়া হয়েছে ৩৪৩০ মিলিমিটার হুইলবেস। সিক্স-সিটার বা সেভেন সিটার হতে পারে গাড়িটি। রিয়ার-হুইল ড্রাইভ রয়েছে। সাসপেনশনও দুর্দান্ত। আছে অ্যাডাপ্টিভ ড্যাম্পিং-সহ এয়ারম্য়াটিক এয়ার সাসপেনশন।
মার্সিডিজ বেঞ্জ ভি-ক্লাসের ফিচার্স: ডুয়াল ১২.৩-ইঞ্চি ইনফোটেইনমেন্ট/ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার স্ক্রিন দিয়েছে গাড়ি। ৬৪-রঙের অ্যাম্বিয়েন্ট লাইটিং মোহময়ী করে গাড়িটিকে। বার্মেস্টার সারাউন্ড সাউন্ড সিস্টেম আছে। অটোমেটিক স্লাইডিং পিছনের দরজা। দ্বিতীয় সারিতে আছে লাক্সারি লাউঞ্জ সিট। রিক্লাইনিং, ভেন্টিলেশনের সঙ্গে ম্যাসাজের সুবিধা রয়েছে। ৩-জোন ক্লাইমেট কন্ট্রোল গাড়ির ভিতরের তাপমাত্রা খুবই আরামদায়ক করে রাখে। আলোকিত স্টার-প্যাটার্ন ফ্রন্ট গ্রিল আছে গাড়িতে। জুড়েছে মাল্টি-বিম এলইডি হেডল্যাম্প। ১৮ ইঞ্চি থেকে ১৯ ইঞ্চি অ্যালয় হুইল আছে। স্প্লিট-ওপেনিং টেইলগেট থাকছে। ৭টি এয়ারব্যাগ, অ্যাক্টিভ ব্রেক অ্যাসিস্ট, পার্কিং অ্যাসিস্ট সহ-৩৬০-ডিগ্রি ক্যামেরা আছে। অ্যাটেনশন অ্যাসিস্ট এবং ব্লাইন্ড স্পট মনিটরিং।
মার্সিডিজ বেঞ্জ ভি-ক্লাসের দাম: এই গাড়ির দাম রাখা হয়েছে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা।
(Feed Source: zeenews.com)
