Big Layoffs: সকাল ৬টায় ঢুকল সেই ভয়ংকর ই-মেল, সেকেন্ডেরও কম সময়ে চলে গেল ৩০ হাজার চাকরি; দুঃসহ

Big Layoffs: সকাল ৬টায় ঢুকল সেই ভয়ংকর ই-মেল, সেকেন্ডেরও কম সময়ে চলে গেল ৩০ হাজার চাকরি; দুঃসহ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৫ সাল থেকেই লে-অফ (Layoffs) চলছে। ২০২৬-য়েও সেই ট্র্যাডিশন সমানে চলছে। এবার ওরাকল তাদের বহু কর্মীকে ছাঁটাই (Oracle laid off thousands of employees) করল। বিশ্ব জুড়ে এই লে-অফ হবে। কত জন ছাঁটাই? অন্ততপক্ষে তিরিশ হাজার কর্মী ছাঁটাই হবে। এআই (artificial intelligence)-কে জায়গা ছেড়ে দিতেই কি ওই কোম্পানির এই সিদ্ধান্ত?

এআই এবং ডেটা সেন্টার

এআই (AI) এবং ডেটা সেন্টারের পিছনে বিশাল বিনিয়োগটাই এর কারণ। ওরাকল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) পরিকাঠামো তৈরির দিকে ব্যাপকভাবে ঝুঁকছে। বিশেষ করে ‘OpenAI’-এর জন্য আগামী পাঁচ বছরে এআই ডেটা সেন্টার তৈরির লক্ষ্যে তারা ১৫৬ বিলিয়ন ডলারের এক চুক্তি করেছে। এই বিশাল কর্মযজ্ঞের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কোম্পানিটি প্রায় ৩০ লাখ চিপ কেনার পরিকল্পনা করেছে। যেখানে দুবছর আগেও এই খাতে বার্ষিক খরচ ছিল প্রায় ৬.৯ বিলিয়ন ডলার, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ বিলিয়ন ডলার। এই খরচ সামাল দিতেই কোম্পানিটি অন্যান্য ক্ষেত্র, বিশেষ করে কর্মীসংখ্যা কমানোর পথ বেছে নিয়েছে।

ঋণের চাপ, নগদ অর্থ

ওরাকলের উপর বর্তমানে প্রায় ১০৮ বিলিয়ন ডলারের ঋণের বোঝা। ছাঁটাইয়ের ফলে ওরাকলের প্রায় ৮ থেকে ১০ বিলিয়ন ডলার সাশ্রয় হবে (Cash Flow), যা তারা এআই এবং ডেটা সেন্টার সম্প্রসারণে ব্যবহার করতে পারবে।

আর্থিক পুনর্গঠন

মার্চ মাসে ওরাকল ২.১ বিলিয়ন ডলারের একটি পুনর্গঠন পরিকল্পনা ফাইল করেছিল। এছাড়া বাজারে ওরাকলের আর্থিক অবস্থা নিয়ে ঋণদাতাদের মধ্যে উদ্বেগও বেড়েছে। কিছু ব্যাংক ওরাকলকে নতুন করে ঋণ দেওয়াও বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে।

ভারতে প্রভাব

এই ছাঁটাইয়ের কতটা প্রভাব পড়বে ভারতে? ওরাকলের এই লে-অফের প্রভাব বিশ্ব জুড়ে পড়লেও ভারতও এর বাইরে নেই। ভারতের অনেক আইটি পেশাদার এই ছাঁটাইয়ের কবলে পড়েছেন। ফলে, ভারতীয় বাজারেও কর্মসংস্থানের ছবিটা অনেকটা মলিন হয়ে যাবে।

(Feed Source: zeenews.com)