মৃত ভোটারদের আধার নিষ্ক্রিয় করতে চায় UIDAI! কমিশনের কাছে তথ্য তলব

মৃত ভোটারদের আধার নিষ্ক্রিয় করতে চায় UIDAI! কমিশনের কাছে তথ্য তলব

মৃত ভোটারদের আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করতে চলেছে UIDAI৷ দেশের একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নির্বাচন কমিশনের কাছে মৃত ভোটারদের তথ্য জানানোর জন্য অনুরোধ জানিয়েছে আধার কতৃপক্ষ৷

আধার কার্ডেও ‘ভূত’ খোঁজা শুরু! মৃত ভোটারদের আধার নিষ্ক্রিয় করে কমিশনকে চিঠি দিল UIDAI

কলকাতা: এসআইআর-এর পর এবার মৃত ভোটারদের আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হচ্ছে৷ দেশের একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া)-এর পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে মৃত ভোটারদের তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে৷ যদিও সূত্রের খবর, ওই অনুরোধের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷