FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, জানুন গ্রুপ-ফরম্যাট-ভেন্যু, রইল ভারতীয় সময়ে পূর্ণাঙ্গ সূচি

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, জানুন গ্রুপ-ফরম্যাট-ভেন্যু, রইল ভারতীয় সময়ে পূর্ণাঙ্গ সূচি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দরজায়ে কড়া নাড়ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। ১১ জুন থেকে শুরু ফুটবলবিশ্বে সবচেয়ে বড় শো-পিস ইভেন্ট শুরু। যবনিকা পতন ১৯ জুলাই। আমেরিকা-মেক্সিকো-কানাডা জুড়ে চলবে কাপযুদ্ধের আসর। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গল্প শেষ। আন্তঃ-কনফেডারেশন বাছাইপর্বের ফাইনালে বলিভিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয়ের পর ইরাক বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলল। এর সঙ্গেই চূড়ান্ত হয়ে গেল ৪৮ দেশ।

ইউরোপের ১৬ দেশ, আফ্রিকার ১০ দেশ ও এশিয়ার ৯ দেশ: এশীয় দেশ থেকে ৯টি দল যোগ্যতা অর্জন করেছে। আফ্রিকা (১০) এবং ইউরোপের (১৬) পর যা তৃতীয় সর্বাধিক। গত ৩১ মার্চ সন্ধ্যায় উয়েফা বাছাইপর্বের প্লে-অফে বড় অঘটন ঘটেছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইটালি এই নিয়ে টানা তিনবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। বসনিয়া ও হারজেগোভিনার কাছে টাইব্রেকারে ৪-১ হারতে হয়েছে। ইউরোপের অন্যত্র, সুইডেন, তুর্কিয়ে এবং চেক প্রজাতন্ত্র পোল্যান্ড, কসোভো এবং ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে। অন্য আন্তঃমহাদেশীয় প্লে-অফ ম্যাচে বলিভিয়া হারিয়ে দিয়েছে জাপানকে। তবে আমেরিকা-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে তাদের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে। ধরে নেওয়া যেতেই পারে যে, ইরান তাদের শত্রুদেশ আমেরিকায় গিয়ে খেলবেই না।

বিশ্বকাপের এবারের গ্রুপ-ফরম্যাট: ছাব্বিশের কাপযুদ্ধে চিরাচরিত ৬৪ ম্যাচের বদলে দেখা যাবে ১০৪ ম্যাচ। কাতার বিশ্বকাপই দেখেছে শেষবারের মতো ৬৪ ম্যাচ। এবার গ্রুপের সেরা দু’টি দল রাউন্ড অব থার্টিটুতে জায়গা করে নিতে পারবে। যার মানে ১২টি গ্রুপের ২৪টি দল খেলবে ডু-অর-ডাই নক আউট পর্বে। সেই সঙ্গেই ১২টি গ্রুপ মিলিয়ে তিন নম্বরে শেষ করা দলগুলির মধ্যে আবার সেরা আটটি দল উঠবে নক আউটে।

পূর্ণ সূচি (ভারতীয় সময় অনুযায়ী) 

গ্রুপ পর্ব (১১ জুন – ২৭ জুন)

১১ জুন (বৃহস্পতিবার)
ম্যাচ ১: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা |  রাত ১:৩০ | মেক্সিকো সিটি স্টেডিয়াম
ম্যাচ ২: দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্র |  সকাল ৭:৩০ | গুয়াদালাহারা স্টেডিয়াম

১২ জুন (শুক্রবার)
ম্যাচ ৩: কানাডা বনাম বসনিয়া ও হারজেগোভিনা | রাত ১২:৩০ | টরন্টো স্টেডিয়াম
ম্যাচ ৪: আমেরিকা বনাম প্যারাগুয়ে | সকাল ৬:৩০ | লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম

১৩ জুন (শনিবার)
ম্যাচ ৫: কাতার বনাম  সুইজারল্যান্ড |  রাত ১২:৩০ | সান ফ্রান্সিসকো বে এরিয়া
ম্যাচ ৬: ব্রাজিল বনাম মরক্কো |  রাত ৩:৩০ | নিউ ইয়র্ক-নিউ জার্সি
ম্যাচ ৭: হাইতি বনাম স্কটল্যান্ড |  সকাল ৬:৩০ | বোস্টন স্টেডিয়াম
ম্যাচ ৮: অস্ট্রেলিয়া বনাম  তুর্কিয়ে |  সকাল ৯:৩০ | ভ্যাঙ্কুভার (BC Place)
ম্যাচ ১০: জার্মানি বনাম কুরাসাও |  রাত ১০:৩০ | হিউস্টন

১৪ জুন (রবিবার)
ম্যাচ ১১: নেদারল্যান্ডস বনাম জাপান |  রাত ১:৩০ | ডালাস
ম্যাচ ১২: আইভরি কোস্ট বনাম ইকুয়েডর |  রাত ৪:৩০ | ফিলাডেলফিয়া
ম্যাচ ৯: সুইডেন বনাম টিউনিসিয়া |  সকাল ৭:৩০ | মন্টেরে
ম্যাচ ১৪: স্পেন বনাম কেপ ভার্দে |  রাত ৯:৩০ | আটলান্টা

১৫ জুন (সোমবার)
ম্যাচ ১৫: বেলজিয়াম বনাম মিশর |  রাত ১২:৩০ | সিয়াটল
ম্যাচ ১৩: সৌদি আরব বনাম উরুগুয়ে |   রাত ৩:৩০ | মায়ামি
ম্যাচ ১৬: ইরান বনাম নিউ জিল্যান্ড |   সকাল ৬:৩০ | লস অ্যাঞ্জেলেস
ম্যাচ ১৭: ফ্রান্স বনাম সেনেগাল |  রাত ১০:৩০ | নিউ ইয়র্ক-নিউ জার্সি

১৬ জুন (মঙ্গলবার)
ম্যাচ ১৮: ইরাক বনাম নরওয়ে |  রাত ১:৩০ | বোস্টন
ম্যাচ ১৯: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া | রাত ৪:৩০ | কানসাস সিটি
ম্যাচ ২০: অস্ট্রিয়া বনাম জর্ডন | সকাল ৭:৩০ | সান ফ্রান্সিসকো
ম্যাচ ২২: পর্তুগাল বনাম ডিআর কঙ্গো | রাত ১০:৩০ | হিউস্টন

১৭ জুন (বুধবার)
ম্যাচ ২৩: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া | রাত ১:৩০ | ডালাস
ম্যাচ ২৪: ঘানা বনাম পানামা |  রাত ৪:৩০ | টরন্টো
ম্যাচ ২১: উজবেকিস্তান বনাম কলম্বিয়া |  সকাল ৭:৩০ | মেক্সিকো সিটি
ম্যাচ ২৫: চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা |  রাত ৯:৩০ | আটলান্টা

১৮ জুন (বৃহস্পতিবার)
ম্যাচ ২৬: সুইজারল্যান্ড বনাম বসনিয়া | রাত ১২:৩০ | লস অ্যাঞ্জেলেস
ম্যাচ ২৭: কানাডা বনাম কাতার |  রাত ৩:৩০ | ভ্যাঙ্কুভার
ম্যাচ ২৮: মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া | সকাল ৬:৩০ | গুয়াদালাহারা

১৯ জুন (শুক্রবার)
ম্যাচ ২৯: আমেরিকা বনাম অস্ট্রেলিয়া |  রাত ১২:৩০ | সিয়াটল
ম্যাচ ৩০: স্কটল্যান্ড বনাম মরক্কো | রাত ৩:৩০ | বোস্টন
ম্যাচ ৩১: ব্রাজিল বনাম হাইতি |  সকাল ৬:৩০ | ফিলাডেলফিয়া
ম্যাচ ৩২: তুর্কিয়ে বনাম প্যারাগুয়ে | সকাল ৯:৩০ | সান ফ্রান্সিসকো
ম্যাচ ৩৪: নেদারল্যান্ডস বনাম সুইডেন | রাত ১০:৩০ | হিউস্টন

২০ জুন (শনিবার)
ম্যাচ ৩৩: জার্মানি বনাম আইভরি কোস্ট |  রাত ১:৩০ | টরন্টো
ম্যাচ ৩৫: ইকুয়েডর বনাম কুরাসাও | ভোর ৫:৩০ | কানসাস
ম্যাচ ৩৬: তিউনিসিয়া বনাম জাপান | সকাল ৯:৩০ | মন্টেরে
ম্যাচ ৩৮: স্পেন বনাম সৌদি আরব | রাত ৯:৩০ | আটলান্টা

২১ জুন (রবিবার)
ম্যাচ ৩৯: বেলজিয়াম বনাম ইরান |  রাত ১২:৩০ | লস অ্যাঞ্জেলেস
ম্যাচ ৩৭: উরুগুয়ে বনাম কেপ ভার্দে |  রাত ৩:৩০ | মায়ামি
ম্যাচ ৪০: নিউজি ল্যান্ড বনাম মিশর |  সকাল ৬:৩০ | ভ্যাঙ্কুভার
ম্যাচ ৪১: নরওয়ে নাম সেনেগাল |  রাত ১০:৩০ | নিউ ইয়র্ক

২২ জুন (সোমবার)
ম্যাচ ৪২: ফ্রান্স বনাম ইরাক |  রাত ১:৩০ | ফিলাডেলফিয়া
ম্যাচ ৪৩: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া |  রাত ৪:৩০ | ডালাস
ম্যাচ ৪৪: জর্ডান বনাম আলজেরিয়া |  সকাল ৮:৩০ | সান ফ্রান্সিসকো
ম্যাচ ৪৬: ইংল্যান্ড বনাম ঘানা |  রাত ১১:৩০ | বোস্টন

২৩ জুন (মঙ্গলবার)
ম্যাচ ৪৭: পানামা বনাম ক্রোয়েশিয়া |  রাত ২:৩০ | টরন্টো
ম্যাচ ৪৫: পর্তুগাল বনামউজবেকিস্তান | ভোর ৫:৩০ | হিউস্টন
ম্যাচ ৪৮: কলম্বিয়া বনাম ডিআর কঙ্গো |  সকাল ৮:৩০ | গুয়াদালাহারা

২৪ জুন (বুধবার)
ম্যাচ ৪৯: স্কটল্যান্ড বনাম ব্রাজিল |  সকাল ৬:৩০ | মায়ামি
ম্যাচ ৫০: মরক্কো বনাম হাইতি |  সকাল ৬:৩০ | আটলান্টা
ম্যাচ ৫১: সুইজারল্যান্ড বনাম কানাডা | সকাল ৬:৩০ | ভ্যাঙ্কুভার
ম্যাচ ৫২: বসনিয়া বনাম কাতার |  সকাল ৬:৩০ | সিয়াটল
ম্যাচ ৫৩: চেকিয়া বনাম মেক্সিকো |  সন্ধ্যা ৬:৩০ | মেক্সিকো সিটি
ম্যাচ ৫৪: দক্ষিণ কোরিয়া বনাম দক্ষিণ আফ্রিকা |  সন্ধ্যা ৬:৩০ | মন্টেরে

২৫ জুন (বৃহস্পতিবার)
ম্যাচ ৫৫: ইকুয়েডর বনাম জার্মানি |   সকাল ৬:৩০
ম্যাচ ৫৬: কুরাসাও বনাম আইভরি কোস্ট |   সকাল ৬:৩০
ম্যাচ ৫৭: টিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস |   রাত ৯:৩০
ম্যাচ ৫৮: জাপান বনাম সুইডেন |   রাত ৯:৩০

২৬ জুন (শুক্রবার)
ম্যাচ ৫৯: তুরস্কে বনাম আমেরিকা |  রাত ১২:৩০
ম্যাচ ৬০: প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া |  রাত ১২:৩০
ম্যাচ ৬১: নরওয়ে বনাম ফ্রান্স | রাত ৩:৩০
ম্যাচ ৬২: সেনেগাল বনাম ইরাক |  রাত ৩:৩০
ম্যাচ ৬৩: উরুগুয়ে বনাম স্পেন |  সকাল ৬:৩০
ম্যাচ ৬৪: কেপ ভার্দে বনাম সৌদি আরব |  সকাল ৬:৩০
ম্যাচ ৬৫: নিউজিল্যান্ড বনাম বেলজিয়াম |  সন্ধ্যা ৬:৩০
ম্যাচ ৬৬: মিশর বনাম ইরান |  সন্ধ্যা ৬:৩০

২৭ জুন (শনিবার)
ম্যাচ ৬৭: পানামা বনাম ইংল্যান্ড |  রাত ১২:৩০
ম্যাচ ৬৮: ক্রোয়েশিয়া বনাম ঘানা |  রাত ১২:৩০
ম্যাচ ৬৯: কলম্বিয়া বনাম পর্তুগাল |  রাত ৩:৩০
ম্যাচ ৭০: ডিআর কঙ্গো বনাম উজবেকিস্তান | রাত ৩:৩০
ম্যাচ ৭১: জর্ডান বনাম আর্জেন্টিনা | সকাল ৬:৩০
ম্যাচ ৭২: আলজেরিয়া বনাম অস্ট্রিয়া |  সকাল ৬:৩০

রাউন্ড অফ ৩২ (২৯ জুন – ৪ জুলাই)

২৯ জুন: ম্যাচ ৭৩ – গ্রুপ ‘এ’ রানার্সআপ বনাম গ্রুপ ‘বি’ রানার্সআপ | সকাল ৬:৩০
৩০ জুন: ম্যাচ ৭৪–৭৬
১ জুলাই: ম্যাচ ৭৭–৭৯
২ জুলাই: ম্যাচ ৮০–৮২
৩ জুলাই: ম্যাচ ৮৩–৮৫
৪ জুলাই: ম্যাচ ৮৬–৮৮

রাউন্ড অফ ১৬ (৫ – ৮ জুলাই)
ম্যাচ ৮৯–৯৬ (সেরা ১৬ দলের লড়াই)

কোয়ার্টার ফাইনাল (১০ – ১২ জুলাই)
ম্যাচ ৯৭–১০০
সেমিফাইনাল (১৫ – ১৬ জুলাই)
ম্যাচ ১০১
ম্যাচ ১০২

তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে: ১৯ জুলাই | রাত ১:৩০ | মায়ামি

ফাইনাল: ২০ জুলাই | রাত ১২:৩০ | নিউ ইয়র্ক (মেটলাইফ)

(Feed Source: zeenews.com)