Women Reservation Act: বাংলার ভোটের আগে মন জয়ের চেষ্টা? এপ্রিলে বিশেষ অধিবেশনে পাশ হতে পারে মহিলা সংরক্ষণ বিল

Women Reservation Act: বাংলার ভোটের আগে মন জয়ের চেষ্টা? এপ্রিলে বিশেষ অধিবেশনে পাশ হতে পারে মহিলা সংরক্ষণ বিল

Women Reservation Act: মহিলা সংরক্ষণ বিল আনা হবে বলা হয়েছিল সংসদের বাজেট অধিবেশনেই। কিন্তু মার্চের শেষ সপ্তাহে জানা গেল আপাতত বিল আসছে না। এপ্রিলে বিশেষ অধিবেশনে পাশ হতে পারে মহিলা সংরক্ষণ বিল।

বিশেষ অধিবেশনে পাশ হতে পারে মহিলা সংরক্ষণ বিল

নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ বিল আনা হবে বলা হয়েছিল সংসদের বাজেট অধিবেশনেই। কিন্তু মার্চের শেষ সপ্তাহে জানা গেল আপাতত বিল আসছে না। আগামী কাল সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত হচ্ছে। শেষ পর্বে এসে আবার নতুন করে জল্পনা শুরু হয়েছে যে, মোদি সরকার নাকি মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে পাশ করাতে চাইছে। আর সেই লক্ষ্যে এপ্রিল মাসেরই মাঝামাঝি সময়ে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা হতে পারে।