
বেসিনের পাইপের মধ্য জমতে থাকে বেসিনে ধোয়া ময়লা৷ সেগুলি জমতে জমতে বেসিনের জল আটকে যাওয়ার সমস্যাও দেখা যায়৷ তাই পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি
বাথরুমের বেসিনের পাইপ যদি নিয়মিত পরিষ্কার না করা হয়, তাহলে কয়েক দিনের মধ্যেই সেটি কালচে ও পিচ্ছিল হয়ে যায়। ভুলবশত পাইপে হাত লাগলেই প্রবল অস্বস্তি৷ আবার বেসিনের পাইপের মধ্য জমতে থাকে বেসিনে ধোয়া ময়লা৷ সেগুলি জমতে জমতে বেসিনের জল আটকে যাওয়ার সমস্যাও দেখা যায়৷ Representative Image
রান্নাঘরের সৌন্দর্য্যও একরকম নষ্ট করে বেসিনের নোংরা ময়লা ধরা পাইপ৷ আবার বাথরুমের মধ্যে থাকলে অন্য ঝক্কি৷ স্নানের সময় কোনও কারণে দেহের কোনও অংশ নোংরা বেসিনার পাইপে লেগে গেলেও যেন অস্বস্তি৷ সুতরাং বেসিনের পাইপের বাইর এবং ভিতর, দুই অংশই পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি৷ কিন্তু বেসিনের নোংরা পাইপ পরিষ্কার হবে কীভাবে?
অনেকেই এটি পরিষ্কার করতে ভুলে যান, ফলে এতে ময়লা জমতে থাকে। ঠিকমতো পরিষ্কার না করলে পাইপটি পিচ্ছিল, দুর্গন্ধযুক্ত এবং ব্যাকটেরিয়ার আস্তানায় পরিণত হয়। এমনকি এতে পোকামাকড়ও দেখা দিতে পারে। এটি শুধু দেখতে খারাপ নয়, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তাই সময়মতো পরিষ্কার করা খুবই জরুরি।
কিন্তু নোংরা বেসিনের পাইপ হাত দিয়ে পরিষ্কার করাও বিরক্তিকর৷ তবে কয়েকটি সহজ হ্যাক জেনে নিলেই এই সমস্যা থেকে মিলবে মুক্তি৷ হাত না লাগিয়েই দিব্যি পরিষ্কার করা যাবে বেসিনের নোংরা পাইপ৷
নোংরা পাইপে হাত দিতে ইচ্ছে না করলে, হাতে পলিথিন বেঁধে নেওয়া যায়। তারপর ব্রাশ দিয়ে পাইপ ঘষে পরিষ্কার করুন। এতে হাত নোংরা হবে না এবং নখের ভেতরও ময়লা ঢুকবে না। সাধারণ ডিটারজেন্ট ও গরম জল দিয়েও পরিষ্কার করলে পাইপ আবার চকচকে হয়ে উঠবে।
পাইপ খুলে পরিষ্কার করুনবেসিনে লাগানো অবস্থায় পাইপ পরিষ্কার করলে তা আরও নোংরা মনে হতে পারে। তাই আগে পাইপ খুলে আলাদা করে নিন। এরপর একটি বড় টবে ডিটারজেন্ট মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। প্রায় ১০ মিনিট পরে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে আবার সেটি বেসিনে লাগিয়ে দিন।
দাগ পরিষ্কারের উপায়পাইপে জমে থাকা দাগ দূর করতে বেকিং সোডা ও ভিনেগারের মিশ্রণ খুবই কার্যকর। পাইপের উপর ভিনেগার ঢেলে কিছুক্ষণ ফেনা হতে দিন। ৫–১০ মিনিট পরে জল দিয়ে ধুয়ে ফেললে জং বা ময়লার দাগ সহজেই চলে যাবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
(Feed Source: news18.com)
