Hyderabad Techie Death: বিয়ের ১ মাস পেরোতেই পণের দাবিতে স্বামীর অকথ্য অত্যাচার, চরম সিদ্ধান্ত তথ্যপ্রযুক্তি কর্মীর

Hyderabad Techie Death: বিয়ের ১ মাস পেরোতেই পণের দাবিতে স্বামীর অকথ্য অত্যাচার, চরম সিদ্ধান্ত তথ্যপ্রযুক্তি কর্মীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের আত্মহত্যা এক টেকির। বিহারের ২৬ বছর বয়সী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাঁর নিজের ফ্ল্যাটেই আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে হায়দ্রাবাদের মিয়াপুর এলাকায়। অভিযোগ অনুযায়ী, অতিরিক্ত যৌতুকের জন্য স্বামীর দ্বারা হয়রানির শিকারের জেরে এই সিদ্ধান্ত নেন তরুণী টেকি।

নিহতের নাম ইশিতা যাদব। বুধবার সন্ধ্যায় ইশিতাকে তাঁর ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর স্বামীর নাম নীরজ বনসল। স্ত্রীর মৃতদেহ উদ্ধার করতেই তিনি পুলিসকে খবর দেন।

পুলিস জানিয়েছে, ২০২০-তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইশিতা ও নীরজের আলাপ হয়। ইশিতা ছিলেন বিহার থেকে এবং নীরজ ছিলেন মধ্যপ্রদেশের। তারা দুজনে পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন। এবং চলতি বছরের ফেব্রুয়ারীর ২০ তারিখ ইশিতা ও নীরজের বিয়ে হয়।

বিয়ের পর, তারা হায়দ্রাবাদে চলে যান। ইশিতা ও নীরজ, দুজনেই সফটওয়্যার সেক্টরে কাজ করতেন।

মৃতার বাবা-মা জানায়, নীরজ অতিরিক্ত যৌতুকের জন্য ইশিতাকে হয়রানি ও চাপ দিতে শুরু করে। যার জেরে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। তাছাড়াও নীরজ দাবি করেছিল যে ইশিতার পরিবারকে সম্প্রতি তিনি যে স্টার্ট-আপ কোম্পানি চালু করেছেন সেখানে বিনিয়োগ করতে হবে।

অভিযোগের ভিত্তিতে মিয়াপুর পুলিস একটি এফআইআর দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য ইশিতার মৃতদেহকে গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইশিতার স্বামীকে পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। পরর্বতী তদন্ত এখনও চলছে।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(Feed Source: zeenews.com)