WATCH: Messi-Ronaldo-Mbappe-Vinicius, বিশ্বকাপ দেখেই হামলে পড়লেন কারা? ভাইরাল ভিডিয়োতে তুমুল চর্চা

WATCH: Messi-Ronaldo-Mbappe-Vinicius, বিশ্বকাপ দেখেই হামলে পড়লেন কারা? ভাইরাল ভিডিয়োতে তুমুল চর্চা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখন দরজায় কড়া নাড়ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। ১১ জুন থেকে শুরু ফুটবলবিশ্বের সবচেয়ে বড় শো-পিস ইভেন্ট। যবনিকা পতন ১৯ জুলাই। আমেরিকা-মেক্সিকো-কানাডা জুড়ে চলবে কাপযুদ্ধের আসর। বিশ্বকাপের ৪৮ দলও চূড়ান্ত হয়ে গিয়েছে। আর এমন আবহে এবার একসঙ্গে খেলার দুই কিংবদন্তি ও দুই মহারথী। লিয়োনেল মেসি (Lionel Messi), ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গেই কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ও ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior)। মেসি এবং এমবাপে ইতোমধ্যেই আর্জেন্টিনা ও ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন। তবে রোনাল্ডো এবং ভিনি চাইবেন পর্তুগাল ও ব্রাজিলের হয়ে বিশ্বজয় করতে।

লেগোর নতুন বিজ্ঞাপন

ডেনমার্কের কোম্পানি লেগোর নতুন বিজ্ঞাপনেই পাওয়া গেল মেসি-রোনাল্ডো-এমবাপে-ভিনিকে। ১৯৪৯ সালে ডেনমার্কের এই কোম্পানি প্লাস্টিকের টুকরো দিয়ে সব নির্মাণ সংক্রান্ত খেলনা তৈরি করে। বিশ্ব জুড়ে জনপ্রিয়তা রয়েছে লেগোর। এই লেগো এবার বিশ্বকাপের বিশেষ ট্রফি রেপ্লিকা সংস্করণ বাজারে আনছে এই চার তারকার আদলেই। তারই প্রচারে পাওয়া গেল মেসি-রোনাল্ডোদের। লেগো এডিশনস ফিফা ওয়ার্ল্ড কাপ অফিসিয়াল ট্রফি রেপ্লিকা- কিড’স সকার ডেকোর বিল্ডিং সেট – ৪৩০২০ (LEGO Editions FIFA World Cup Official Trophy Replica – Kids’ Soccer Decor Building Set – 43020) বিক্রি হবে ২২ এপ্রিল থেকে। এখন প্রি-বুকিং চলছে। ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজনে এই সেট বিক্রি হবে। দাম রাখা হয়েছে ১৮ হাজার ৭৩৭ টাকা। যা মাসিক ৬৫৯ টাকার কিস্তিতেও কেনা সম্ভব।

মেসি-রোনাল্ডোর মত

মেসি বললেন, ‘ফুটবলের মতোই লেগো খেলা মানে বারবার তৈরি করা, নতুন কিছু চেষ্টা করা, ভুল থেকে শেখা এবং সাফল্য উদযাপন করা। এই লেগো সেটগুলি আমার মাঠের মুহূর্তগুলিকে দারুণ মজার ও কল্পনাপ্রবণভাবে জীবন্ত করে তুলেছে। এটা আমার ভীষণ ভালো লাগে। ভক্তরা যেন এই সেটের মাধ্যমে ফুটবলের জাদু নতুন ভাবে অনুভব করতে পারে, সেটাই চাই।’ অন্যদিকে রোনাল্ডো বললেন, ‘প্রতিদিন তো আর লেগো সেটে রূপান্তরিত হওয়া যায় না! এই নতুন লেগো এডিশনের অংশ হতে পেরে আমি ভীষণ সম্মানিত, বিশেষ করে আরও তিনজন অসাধারণ ফুটবলারের সঙ্গে। আমি অপেক্ষা করছি, কবে বিশ্বের নানা প্রান্তের ভক্তরা এই সেট বানিয়ে আমার গল্প ও ক্রীড়া ঐতিহ্যকে নতুনভাবে আবিষ্কার করবে। যেখানে ফুটবল আর সৃজনশীলতার দারুণ মেলবন্ধন ঘটেছে।’

লেগোর বিরাট কর্মসূচি

প্রায় ১০০ বছর আগে প্রতিষ্ঠিত লেগো এখনও ব্যক্তিগত মালিকানাধীন। তারা এবার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বড় বাজি ধরেছে। মার্চ মাসেই তারা বিশ্বকাপ ট্রফির একটি প্রতিরূপ সেট বাজারে এনেছিল। এর আগে লেগোর মোটরস্পোর্টস বাজারে সাফল্য পেয়েছে। গত বছর মায়ামি গ্রাঁ পিক্সে তাদের ডিজাইনাররা তৈরি করেছিলেন ১০টি ফর্মুলা ওয়ান গাড়ি, যা ব্যাপক সাড়া ফেলেছিল। লেগোর চিফ মার্কেটিং ও প্রোডাক্ট অফিসার জুলিয়া গোল্ডিন জানিয়েছেন, বিশ্বকাপকে ঘিরে আরও বিরাট ফুটবল কর্মসূচি রয়েছে তাঁদের।

(Feed Source: zeenews.com)