
ভোটের প্রচারে ঝড় তোলার ইঙ্গিত দিয়েছেন ৬৭ বছর বয়সি হুমায়ুন। নিজে হেলিকপ্টারে চেপে প্রচার করবেন বলে জানিয়েছেন, এমনকি জোটসঙ্গী হলে অন্যদেরও হেলিকপ্টারে ঘোরানোর ‘লোভনীয়’ প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সদ্য গঠিত রাজনৈতিক দলের নেতা, বাবরি মসজিদ নির্মাণের দায়িত্ব নেওয়া হুমায়ুন অর্থবলে কতটা এগিয়ে? সেই নিয়ে যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটালেন নিজেই। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনাময় নিজের সম্পত্তির খতিয়ান পেশ করেছেন তিনি।
হুমায়ুনের সম্পত্তির খতিয়ান-
২ এপ্রিল নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩-’২৪ অর্থবর্ষে হুমায়ুনের আয় ছিল ৪ লক্ষ ১৮ হাজার ৩৮০ টাকা। ২০২৪-’২৫ সালে ৪ লক্ষ ১০ হাজার ২৯০ টাকা আয় করেন তিনি। ২০২৫-’২৬ সালে আয় করেন ১৩ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা।
সেই তুলনায় স্ত্রী মীরা সুলতানার আয় ছিল অনেক বেশি, ২০২১-’২২ সালে ৪ লক্ষ ৯১ হাজার ৩৯০, ২০২২-’২৩ সালে ৪ লক্ষ ৯৭ হাজার ১৯০, ২০২৩-’২৪ সালে ৪ লক্ষ ৯৪ হাজার ১২০, ২০২৪-’২৫ সালে ৪ লক্ষ ৯৭ হাজার ৬০০ এবং ২০২৫-’২৬ সালে ৪ লক্ষ ৯৮ হাজার ৭০ টাকা।
এই মুহূর্তে হুমায়ুনের হাতে নগদ রয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৩০০ টাকা। স্ত্রী মীরার হাতে ৩ লক্ষ ৪৯ হাজার ৩৫৩ টাকা রয়েছে। একটি টয়োটা ফরচুনা গাড়ি রয়েছে হুমায়ুনের, যেটির দাম ৩৩ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা। ২০২১ সালে সেটি কেনেন তিনি।
হুমায়ুনের কাছে ৩৪.৫ গ্রাম ওজনের গয়না রয়েছে, যার বাজারমূল্য ৫ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা। মীরার গয়না রয়েছে ৬৩২.৫ গ্রাম, যার বাজারমূল্য ৯৪ লক্ষ ৮৭ হাজার ৫০০। সেই নিরিখে হুমায়ুনের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৫ লক্ষ ৫৬ হাজার ১৭৬.২৯ টাকা। ৯৮ লক্ষ ৫৮ হাজার ৬৭৩.৪২ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে মীরার।
হুমায়ুনের কৃষিজমি রয়েছে ০.৬৯ একর। ২০২৩ সালে সেটি কেনেন তিনি। সেই সময় দাম পড়েছিল ১ কোটি ৮৮ লক্ষ টাকা। বর্তমানে ওই জমির বাজারমূল্য ২ কোটি ১০ লক্ষ।
নিজের নামে বাড়ি নেই হুমায়ুনের। ২৫০০ স্কোয়্যারফিটের বাড়ি রয়েছে মীরার। ৬০ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন তিনি। এখন বাজারমূল্য ৯০ লক্ষ টাকা। হুমায়ুন এবং মীরার কোনও ঋণ নেই বাজারে। হুমায়ুন মোট ১৩ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকার আয় দেখিয়েছেন কমিশনকে। মীরা আয় দেখিয়েছেন ৪ লক্ষ ৯৮ হাজার টাকার।
হুমায়ুনের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৫ লক্ষ ৫৬ হাজার ১৭৬.২৯ টাকা। মীরার ৯৮ লক্ষ ৫৮ হাজার ৬৭৩.৪২। হুমায়ুনের স্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি ১০ লক্ষ টাকার। মীরার রয়েছে ৯০ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি। ২০১৭ সালে হিমালয়ান ইউনিভার্সিটি থেকে কলা বিভাগে স্নাতক হন বলে কমিশনকে জানিয়েছেন হুমায়ুন।
(Feed Source: abplive.com)
