Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক?
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক?

কলকাতা: তৃণমূল থেকে বেরিয়ে নতুন দল গড়েও ততটা সাড়া ফেলেননি। কিন্তু বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করে সর্বভারতীয় স্তরে খবরের শিরোনামে উঠে আসেন হুমায়ুন কবীর। ২০২৫ সালের ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়ের হিসেব বলছে, বাবরি মসজিদ নির্মাণের জন্য প্রায় ৪ কোটি টাকা অনুদান জোগাড় করে ফেলেছেন তিনি। আগামী দিনে হুমায়ুন পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণও বদলে দিতে পারেন বলে এখন থেকে বাজি রাখছেন অনেকে। তবে শুধুই হাঁকডাক নয়, ভোটের ময়দানে একেবারে কোমর বেঁধেই নামছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। আসাদউদ্দিন…

Read More

‘বাবরি’ নির্মাণকাজের শুরু হওয়ার আগেই দোকান খোলার হিড়িক! মসজিদের জন্য ট্রাঙ্ক-বস্তায় আসছে কোটি
‘বাবরি’ নির্মাণকাজের শুরু হওয়ার আগেই দোকান খোলার হিড়িক! মসজিদের জন্য ট্রাঙ্ক-বস্তায় আসছে কোটি

সন্দীপ সরকার এবং পার্থপ্রতিম ঘোষ, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের প্রস্তাবিত ‘বাবরি’ মসজিদের নির্মাণকাজ এখনও শুরু হয়নি। তারমধ্যেই সেই চত্বরে জাতীয় সড়কের দু’পাশে দেখা গেল দোকান খোলার হিড়িক! অন্যদিকে, শনিবারই, বহরমপুরের বানজেটিয়ায়, বিজেপি নেতা শাখারভ সরকারের নেতৃত্বে হয় রামমন্দিরের শিলাপুজো। মঙ্গলবার, ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার প্রধান কার্তিক মহারাজের সঙ্গে দেখা করতে যান তিনি। মন্দির সংক্রান্ত বিষয়ে পরামর্শ নেন। মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের প্রস্তাবিত ‘বাবরি’ মসজিদের সবে শিলান্যাস হয়েছে। নির্মাণকাজ এখনও শুরু হয়নি। আর তাতেই এই জায়গাটার চেহারা বদলে গেছে। ভিড়…

Read More

আরও পরিবর্তন পাঠ্যপুস্তকে, NCERT-র বই থেকে মুছে গেল বাবরি ধ্বংস, গুজরাট দাঙ্গা
আরও পরিবর্তন পাঠ্যপুস্তকে, NCERT-র বই থেকে মুছে গেল বাবরি ধ্বংস, গুজরাট দাঙ্গা

বাবরি মসজিদ, হিন্দুত্বের রাজনীতি, ২০০২ সালের গুজরাট দাঙ্গা এবং সংখ্যালঘুদের রেফারেন্স বাদ পড়ল দ্বাদশ শ্রেণির রষ্ট্রবিজ্ঞান বা পলিটিকাল সায়েন্সের পাঠ্যপুস্তক থেকে। ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে এই ধরনের বহু সংবেদনশীল টপিক বাদ পড়েছে পাঠ্যপুস্তক থেকে। সেই তালিকাতেই এবার যোগ হল এই কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয়। বৃহস্পতিবার এনসিইআরটি তাদের ওয়েবসাইটে এই টপিকগুলি বাদ দেওয়ার বিষয়টি জনসমক্ষে প্রকাশ করে। উল্লেখ্য, এনসিইআরটি-র পাঠ্যপুস্তকগুলি কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা সিবিএসই-র অধীনে থাকা স্কুলগুলিতে…

Read More