
‘ পাকিস্তানের যেকোনও হামলার জবাবে, ভারত এবার প্রয়োজনে ঘরে ঢুকে মারবে’
মূলত এই উত্তেজনা শুরু হয়েছিল পহেলগাঁও হামলা থেকে। যার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছিল সংঘর্ষ। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন,’ পাকিস্তানের যেকোনও হামলার জবাবে, ভারত এবার প্রয়োজনে ঘরে ঢুকে মারবে।’ আর এবার সেই হুঁশিয়ারিরই পাল্টা জবাব দিলেন পাকিস্তানে প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফের। তিনি বলেন, ভারতের যদি এমন কোনও পরিকল্পনা থাকে, তাহলে আগের থেকেও কড়া জবাব আসবে। তিনি বলেন, পাকিস্থানিদের ব্যবহার করে ফলস ফ্ল্যাগ অপারেশনের প্ল্যান করছে। কোথাও মৃতদেহ দেখিয়ে বলা হবে, তাঁরা দেশ বিরোধী কাজ করেছে।’
কাশ্মীরের পহেলগাঁও হামলার ঘটনায় নড়েচড়ে বসে সারা দেশ
মূলত গতবছর কাশ্মীরের পহেলগাঁও হামলার ঘটনায় নড়েচড়ে বসে সারা দেশ। এরপরেই নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছিল। এরপরেই শুরু হয় সংঘর্ষ। বিমান ঘাঁটিতে হামলা চলে। অপারেশন সিন্দুর এর মধ্যে দিয়ে নিজের জায়গা শক্ত করে ভারত। ঘটনা এখানেই থেমে থাকেনি, তারপর সামনে এসেছিল দিল্লি বিস্ফোরণ কাণ্ড। বলার অপেক্ষা রাখে না, একের পর এক হামলার ঘটনায় উদ্বেগও বেড়ে গিয়েছিল। দেশের প্রায় সব শহরেই এখন, বিশেষ করে বড় দিনগুলিতে, সুরক্ষা ও নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।
পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতায় হামলা চালানোর হুঁশিয়ারিতে বড় প্রশ্ন চিহ্ন
তবে অপরদিকে, এই মুহূর্তে দোড়গড়ায় বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে। ঠিক এমন সময় এমনিতেই কড়া নিরাপত্তা চারিদিকে। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় চারিদিকে সব প্রস্তুতি পর্ব চলছে। জেলা তো বটেই, বিশেষ করে কলকাতায় রাজ্য রাজ্যনীতি তুঙ্গে। ঠিক এমনই একসময় পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতায় হামলা চালানোর হুঁশিয়ারিতে বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও আসেনি।
(Feed Source: abplive.com)
