
Good Health Signs:আমরা সারাক্ষণ রোগের উপসর্গ নিয়ে মাথা ঘামাই! কিন্তু বলুন তো, সুস্থ থাকার উপসর্গ কী? চিকিৎসক বলছেন, শরীরে এই ১০ উপসর্গ ফুটে ওইঠা মানে আপনি সুস্থ আছেন
শরীর ঠিক না থাকলে ঠিক সিগন্যাল দেয়! মাথাব্যথা, ওজন কমা বা বেড়ে যাওয়া, ব্রণ, পেট ফাঁপা, পেট ব্যথা,সর্দির মতো উপসর্গ বোঝায় শরীর সুস্থ নেই। কিন্তু কীভাবে বুঝবেন, শরীর সুস্থ আছে? গাট স্পেশ্যালিস্ট ডঃ শেঠি জানালেন এমন ১০ উপসর্গ যা শরীরে ফুটে ওঠা মানেই বুঝতে হবে আপনি ভাল আছেন–
নাক দিয়ে জল পড়া– শীতে যদি ঘন ঘন নাক দিয়ে জল পড়ে, তাহলে বুঝতে হবে, আপনি সুস্থ আছেন। ঠান্ডা আবহাওয়া ফুসফুসে প্রবেশ করা বাতাসকে উষ্ণ ও আর্দ্র করতে মিউকাস (শ্লেষ্মা) উৎপাদন বাড়িয়ে দেয়। এটি শরীরের একটি সুরক্ষামূলক প্রতিক্রিয়া। এই প্রক্রিয়ার সময় নাক দিয়ে জল পড়া খুবই সাধারণ।
গ্যাস নির্গত হওয়া–গ্যাস নির্গত হওয়া মানে আপনার হজম ক্ষমতা ভাল আছে। হজমতন্ত্রে থাকা ব্যাকটেরিয়া যখন খাবার ভেঙে দেয়, তখন গ্যাস তৈরি হয় এবং তা শরীর থেকে বেরিয়ে যায়—এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া।গ্যাস নির্গত হওয়া মানে আপনারহজমতন্ত্র সঠিকভাবে কাজ করছে।
ইয়ারওয়াক্স: কানে ইয়ারওয়াক্স জমা সুস্থ শরীরের একটি লক্ষণ।ইয়ারওয়াক্স ধুলো, ব্যাকটেরিয়া ও অন্যান্য ক্ষতিকর পদার্থকে আটকে রেখে কানকে সুরক্ষিত রাখে। এটি কোনও নোংরা জিনিস নয়, বরং কানের জন্য একটি প্রাকৃতিক সুরক্ষা স্তর। তাই কানের ভিতরের এই ময়লা পরিষ্কার করার জন্য আলাদা করে বিশেষ কিছু করার প্রয়োজন নেই।
ঢেকুর তোলা: ঢেকুর তোলা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। ঢেকুরের মধ্যে দিয়ে পেটের বাড়তি গ্যাস বেরিয়ে যায় এবং পেট ফাঁপার মতো সমস্যা রোধ করে।
নিয়মিত মলত্যাগ– নিয়মিত মলত্যাগ সুস্থ থাকার অন্যতম উপসর্গ! দিনে ৩ বার পর্যন্ত মলত্যাগ সুস্থ উপসর্গ।
পেট ফাঁপা এবং পেটে মোচড় দেওয়া– এর অর্থ অন্ত্র সক্রিয়ভাবে কাজ করছে। পেট থেকে গ্যাস বের করে দেওয়ার সময় এইরকম অস্বস্তি অনুভূত হতে পারে।
ঘাম হওয়া– ঘাম হওয়া সুস্থতার লক্ষণ। ঘাম শরীরের প্রাকৃতিক কুলিং সিস্টেম হিসেবে কাজ করে এবং শরীরকে অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচায়। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে।
সুস্থ মাড়ি– ভালো স্বাস্থ্যের একটি লক্ষণ হল সুস্থ মাড়ি। দাঁত মাজার সময় মাড়ি থেকে রক্ত বার হলে চলবে না! যদি এমনটা হয়, তবে তা প্রদাহ বা খারাপ ওরাল হাইজিনের ইঙ্গিত দেয়।মাড়ি থেকে রক্ত পড়া কখনও কখনও শরীরের অভ্যন্তরীন কোনও সমস্যারও ইঙ্গিত দেয়। কাজেই রোজ দাঁত মাজার সময় মাড়ির দিকে খেয়াল রাখুন।
ত্বকের ইলাস্টিসিটি–ত্বকের ইলাস্টিসিটি বজায় থাকা সুস্থতার একটি লক্ষণ।এটি বোঝায় শরীরে পর্যাপ্ত আর্দ্রতা রয়েছে এবং ত্বকও সুস্থ আছে।
(Feed Source: news18.com)
